মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮৬
নামাযের অধ্যায়
(১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮২) নাফে' (রা) থেকে বর্ণিত, তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। তিনি নবী (সা)-এর পত্নী উমর (রা)-এর কন্যা হাফসা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) আমার ঘরে প্রত্যুষের পূর্বে ফজরের দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন, তা তিনি খুব সংক্ষিপ্ত করতেন। নাফে' (রা) বলেন: আব্দুল্লাহ (রা)- ও উক্ত নামায অনুরূপ সংক্ষিপ্ত করতেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(986) عن نافعٍ عن ابن عمر عن حفصة ابنة عمر زوج النَّبيِّ صلى الله عليه وسلم ورضى عنهم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلِّى ركعتي الفجر قبل الصبح في بيتي يخفِّفهما جدًّا، قال نافعٌ وكان عبد الله (1) يخفِّفهما كذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান