মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯২
নামাযের অধ্যায়
(১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৮) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (স)-কে পর্যবেক্ষণ করে দেখেছি যে, তিনি ফজরের পূর্বে দু' রাক'আত (সুন্নাত) নামাযে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللهُ أَحَدٌ সূরাদ্বয় পাঠ করতেন।
(ইবন মাজাহ, নাসায়ী ও তিরমিযী। তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(992) عن ابن عمر رضى الله عنهما قال رمقت النَّبيِّ صلى الله عليه وسلم يقرأ في الرَّكعتين قبل الفجر قل يا أيُّها الكافرون وقل هو الله أحدٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান