মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯৬
নামাযের অধ্যায়
(১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৯২) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ (সা) এরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ফজরের পূর্বের দু' রাকা'আত (সুন্নাত) আদায় করে তবে সে যেন ডান কাতে (কিছুক্ষণ) শয়ন করে।
(আবু দাউদ, ইবন মাজাহ ও তিরমিযী। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(996) عن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلَّى أحدكم الرَّكعتين قبل صلاة الصُّبح فليضطجع على جنبه الأيمن
tahqiqতাহকীক:তাহকীক চলমান