মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৪
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৪০) ইয়ালা ইবন মামলাক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উন্মু সালামাহ-কে রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামায ও তাঁর কিরাআত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাঁর (নবী সা-এর) নামায ও কিরাআত সম্পর্কে তোমাদের কি হলো? তিনি যে পরিমাণ ঘুমাতেন সে পরিমাণ নামায আদায় করতেন। আবার যে পরিমাণ নামায আদায় করতেন সে পরিমাণ ঘুমাতেন। আর তিনি তাঁর কিরাআতের যে বিবরণ দিলেন তা ছিল প্রতি অক্ষর অক্ষর ব্যাখ্যা সম্বলিত।
(আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী। তিনি বলেন, হাদীসটি হাসান, সহীহ গরীব।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1044) عن يعلى بن مملكٍ قال سألت أم سلمة رضي الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم بالليل وقراءته، فقالت ما لكم ولصلاته ولقراءته (3)، كان يصلي قدر ما ينام، وينام قدر ما يصلي، وإذا هي تنعت (4) قراءة مفسرةً حرفًا حرفًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান