মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৭
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৪৩) হুমায়দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আনাস (রা)-কে রাসুলুল্লাহ (সা)-এর রাতের নামায় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেন: রাত্রিকালে আমরা যখনই তাঁকে নামাযরত অবস্থায় দেখতে চাইতাম তখনই তাঁকে নামাযরত অবস্থায় দেখতাম। আবার যখনই তাঁকে ঘুমন্তাবস্থায় দেখতে চাইতাম, তখনই তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতাম। আর তিনি মাসের অধিকাংশ সময় এমন ধারাবাহিকভাবে রোযা রাখতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি কেন ইফতার করছেন না। আবার অনেক সময় এমনভাবে ইফতার করতেন (রোযা ছেড়ে দিতেন) যে, আমরা বলাবলি করতাম, হয়তো তিনি আর কখনও রোযাই রাখবেন না।
(বুখারী, নাসায়ী ও অন্যান্য।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1047) عن حميدٍ قال سئل أنسٌ رضي الله عنه عن صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل فقال ما كنا نساء أن نراه من الليل مصليًا إلا رأيناه وما كنا نشاء أن نراه قائمًا إلا رأيناه وكان يصوم من الشهر حتى نقول لا يفطر منه شيئًا ويفطر حتى نقول لا يصوم منه شيئًا (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান