মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৬৭) আবদু খায়র থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে ছিলাম, এমতাবস্থায় আলী ইবন আবূ তালিব (রা) আমাদের নিকট আগমন করলেন। তিনি বললেন: বিতর সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তিটি কোথায়? (রাবী বলেন,) আমাদের মধ্যে যারা প্রথম রাকা'আতে ছিলেন তারা আর এক রাকা'আত তার সাথে যোগ দিয়ে তাঁর বক্তব্য শুনার জন্য একত্রিত হয়ে গেলাম। তখন তিনি (আলী রা) বললেন, রাসূলুল্লাহ (সা) প্রথমদিকে রাতের প্রথম প্রহরে বিতর আদায় করে নিতেন। তারপর তিনি রাতের মধ্যভাগে বিতর আদায় করতেন, পরিশেষে তিনি এ সময়কে বিতর আদায়ের জন্য নির্দিষ্ট করে নেন। তিনি বলেন, ঐ সময় বলতে ফজরের উদয় মুহূর্তকে বুঝানো হয়েছে।
(ইবন মাজাহ। ইরাকী বলেন, এর সনদ উত্তম, উপরোক্ত আয়েশার হাদীসটি এ বক্তব্য সমর্থন করে।)
(ইবন মাজাহ। ইরাকী বলেন, এর সনদ উত্তম, উপরোক্ত আয়েশার হাদীসটি এ বক্তব্য সমর্থন করে।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1071) عن عد خير قال خرج علينا علي بن أبي طالب ونحن في المسجد فقال أين السائل عن الوتر؟ (1) فمن كان منا في ركعةٍ شفع إليها أخرى (2) حتى اجتمعنا إليه، فقال إن رسول الله صلى الله عليه وسلم كان يوتر أول الليل ثم أوتر في وسطه، ثم أثبت الوتر في هذه الساعة، قال وذلك عند طلوع الفحر.