মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৩
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: এক সালামে এক, তিন, পাঁচ, সাত ও নয় রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে এবং তার পূর্বে জোড় রাকা'আতের নামায় প্রসঙ্গে। এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ: এক রাকা'আতে বিতর আদায় প্রসঙ্গে
(১০৭৯) যায়দ ইবন খালিদ আল-জুহানিয়্যা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি আজ রাত্রিবেলা রাসূলুল্লাহ (সা)-এর নামায (পড়া) খুব ভালভাবে পর্যবেক্ষণ করব। অতঃপর আমি তাঁর বাড়ির চৌকাঠের নিম্নাংশকে বা তাঁবুর খুঁটিকে বালিশ বানিয়ে শুয়ে পড়লাম। দেখলাম যে, তিনি প্রথমে হালকা দু'রাকা'আত নামায পড়লেন তারপর দু' রাকা'আত দীর্ঘ সূরা পাঠে আদায় করলেন। এর পরের দু'রাকা'আত এতদুভয়ের মাঝামাঝি করে আদায় করলেন। তারপর আরও দু'রাকা'আত এতদুভয়ের মাঝামাঝি করে আদায় করলেন। তারপর আরও দু' রাকা'আত এতদুভয়ের মাঝামাঝি করে আদায় করলেন। তারপর তিনি বিতর আদায় করলেন। সুতরাং সবমিলে তা তের রাকা'আত হল।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(3) باب الوتر بركعة وبثلاث وخمس وسبع وتسع
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
(1083) عن زيد بن خالد الجهني رضي الله عنه أنه قال لأرمقن (1) الليلة صلاة رسول الله صلى الله عليه وسلم قال فتوسدت عتبته أو فسطاطه (2) فضلى ركعتين خفيفتين، ثم صلى ركعتين طويلتين، ثم صلى ركعتين وهما دون اللتين قبلهما، ثم صلى ركعتين دون اللتين قبلهما. ثم صلى ركعتين دون اللتين قبلهما.
tahqiqতাহকীক:তাহকীক চলমান