মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩২
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদঃ দ্বিপ্রহরের পূর্বের সালাতের ওয়াক্ত ও তা জামায়াতে আদায় করা জায়েয হওয়া প্রসঙ্গে
(১১২৮) সাঈদ ইবন নাফি (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা)-এর সাহাবী আবূ বশীর আল আনসারী আমাকে দেখলেন যে, আমি সূর্যোদয়কালে সালাতুদ্দোহা আদায় করছিলাম। তিনি এ ব্যাপারে আমার নিন্দা করলেন এবং আমাকে নিষেধ করলেন। অতঃপর তিনি বললেন রাসূল (সা) বলেছেন সূর্য খানিকটা উদিত না হওয়া পর্যন্ত তোমরা সালাত আদায় করিও না। কেননা, তা শয়তানের শিং-এর মধ্যে উদিত হয়।
(হাদীসটি মুসনাদে আহমাদ ছাড়া অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম। মুসলিম ও আহমদে হাদীসটি অন্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে।)
(হাদীসটি মুসনাদে আহমাদ ছাড়া অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম। মুসলিম ও আহমদে হাদীসটি অন্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(2) باب ما جاء فى وقتها وجواز فعلها جماعة
(1132) عن سعيد بن نافع قال رآنى أبو بشير الأنصارىُّ رضى الله عنه صاحب رسول الله صلى الله عليه وسلم وأنا أصلِّى صلاة الضُّحى حين طلعت الشِّمس فعاب على ذلك ونهانى، ثمَّ قال إنَّ رسول الله صلَّي الله عليه وآله وسلَّم قال لا تصلُّوا حتَّى ترتفع الشَّمس، فإنَّها تطلع بين قرني الشَّيطان