মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯০
নামাযের অধ্যায়
(৭) অনুচ্ছেদঃ মুসাফিরের প্রত্যাবর্তনের শিষ্টাচার, রাত্রে পরিবারের নিকট ফিরে না আসা এবং দুই রাকাত সালাত আদায় প্রসঙ্গে
(১১৮৬) কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত তিনি বলেন' নবী (সা) দিনের বেলায় চাশতের সময় ব্যতীত সফর হতে আসতেন না। যখন সফর হতে ফিরে আসতেন তখন প্রথমেই মসজিদে যেতেন এবং তথায় দুই রাকাত সালাত আদায় করতেন এরপর সেখানে বসতেন। (কোন কোন বর্ণনায় অতিরিক্ত এসেছে যে,) তখন মানুষেরা তাঁর নিকট আসত এবং তাঁকে সালাম জানাত।
(বুখারী, মুসলিম প্রভৃতি।)
كتاب الصلاة
(7) باب آداب رجوع المسافر وعدم طروق أهله ليلا وصلاة ركعتين
(1190) عن كعب بن مالك رضى الله عنه قال كان النَّبيُّ صلَّى الله عليه وآله وسلَّم لا يقدم من سفر إلاَّ نهارًا فى الضُّحى، فإذا قدم بدأ بالمسجد فصلَّى فيه ركعتين ثمِّ جلس فيه (زاد فى روايةٍ) فيأتيه النَّاس فيسلِّمون عليه

হাদীসের ব্যাখ্যা:

অপরাপর হাদীস সূত্রে সবিস্তার জানা যায় যে, নবী কারীম ﷺ যখন সফর থেকে বাড়ী ফিরতেন তখন মদীনার অদূরে কোথাও শেষ অবস্থান নিতেন। ফলে মদীনায় এ মর্মে সংবাদ ছড়িয়ে পড়ত যে, তিনি অমুক স্থানে যাত্রা বিরতি করছেন এবং আগামীকাল ভোরে মদীনায় তাশরীফ আনবেন। তারপর তিনি ভোরবেলা রওয়ানা করে চাশতের সময় মদীনায় উপস্থিত হতেন এবং প্রথমে মসজিদে অবস্থান নিতেন। তিনি যেন তাঁর ঘরে প্রবেশের পূর্বে আল্লাহর দরবারে তাঁর ইবাদতের নযরানা পেশ করতেন। তারপর কিছুক্ষণ মসজিদে অবস্থান করতেন এবং সাক্ষাৎ প্রার্থীরা তাঁর সঙ্গে মুলাকাত করে ধন্য হতেন। এই ছিল মসজিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর সর্বোত্তম আদর্শিক নমুনা। আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে এর মর্ম বুঝার এবং তা অনুসরণ করার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান