মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯৭
নামাযের অধ্যায়
(৮) অনুচ্ছেদঃ ঘরে স্বামী নেই এমন মহিলার ঘরে একাকী গমন নিষেধ। এর কারণ এবং যে এমনটি করবে তার শান্তি প্রসঙ্গে
(১১৯৩) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বনু হাশেমের একটি ক্ষুদ্র দল আসমা বিনতে উমাইস-এর কাছে গেল। অতঃপর আবূ বকর (রা) প্রবেশ করলেন। আসমা বিনেত উমাইস তখন আবু বকরের অধীনে ছিল। হযরত আবূ বকর (রা) তাদেরকে দেখলেন এবং ব্যাপারটিকে অপছন্দ করলেন। তিনি ব্যাপারটি রাসুল (সা)-এর কাছে উপস্থাপন করলেন। তিনি বললেন, ব্যাপারটি আমি খারাপ মনে করছি না। অতঃপর রাসুল (সা) বললেন, আল্লাহ্ খারাপ থেকে তাকে মুক্ত রেখেছেন। তারপর রাসূল (সা) মিম্বারে দাঁড়ালেন অতঃপর বললেন, আজকের পর থেকে স্বামী উপস্থিত নেই এমন কোন মহিলার গৃহে কোন পুরুষ একাকী প্রবেশ করবে না। তবে সাথে একজন বা দুইজন সাথী থাকলে তার ঘরে প্রবেশ করতে পারে।
(মুসলিম।)
كتاب الصلاة
(8) باب النهي عن الدخول على المغيبة منفردا وسبب ذلك ووعيد من فعله
(1197) عن عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما أنَّ نفرًا من بنى هاشم دخلوا على أسماء بنت عميس فدخل أبو بكر وهى تحته يومئذ فرآهم فكره ذلك، فذكر ذلك لرسول الله صلَّى الله عليه وآله وسلَّم، فقال
لم أر إلاَّ خيرًا فقال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله قد برَّأها من ذلك، ثمَّ قام رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم على المنبر فقال لا يدخلنَّ رجل بعد يومى هذا على مغيبة إلاَّ ومعه رجل أو اثنان
tahqiqতাহকীক:তাহকীক চলমান