মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯৯
নামাযের অধ্যায়
(৮) অনুচ্ছেদঃ ঘরে স্বামী নেই এমন মহিলার ঘরে একাকী গমন নিষেধ। এর কারণ এবং যে এমনটি করবে তার শান্তি প্রসঙ্গে
(১১৯৫) আবু সালেহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমর ইবনুল 'আস ফাতিমা (রা)-এর কাছে যেতে অনুমতি চাইলেন, ফাতিমা তাঁকে অনুমতি দিলেন। তখন তিনি বললেন, সেখানে কি আলী (রা) আছেন? লোকেরা বললেন, না। রাবী বলেন, অতঃপর তিনি ফিরে এলেন। অতঃপর তিনি পুনর্বার তাঁর কাছে যাবার অনুমতি প্রার্থনা করলেন এবং তিনি বললেন, সেখানে কি আলী (রা) আছেন? লোকেরা বললেন, হ্যাঁ। এবার তিনি তাঁর কাছে প্রবেশ করলেন, অতঃপর আলী (রা) তাঁকে বললেন, আমি যখন এখানে ছিলাম না তখন কেন আপনি এখানে আসতে চাইলেন না। তিনি বলেন, রাসূল (সা) আমাদেরকে স্বামী উপস্থিত নেই এমন মহিলার কাছে যেতে বারণ করেছেন।
(মুসনদে আহমাদ ছাড়া হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি, তবে এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(8) باب النهي عن الدخول على المغيبة منفردا وسبب ذلك ووعيد من فعله
(1199) عن أبى صالح قال استأذن عمرو بن العاص على فاطمة فأذنت له، قال ثمَّ علىُّ؟ قالوا لا، قال فرجع، ثمَّ استأذن عليها مرةً أخرى فقال ثمَّ علىُّ؟ قالوا نعم، فدخل عليها، فقال له علىُّ ما منعك أن تدخل حين لم تجدنى ههنا؟ قال إنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم نهانا أنّ ندخل على المغيبات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৯৯ | মুসলিম বাংলা