মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৫
নামাযের অধ্যায়
(৯) অনুচ্ছেদঃ মহিলাদের সফর ও তাদের সাথী হওয়া এবং সফরের নিমিত্তে স্ত্রীদের মাঝে লটারীর ব্যবস্থাকরণ ও মাহরাম ব্যতীত তাদের সফর না করা প্রসঙ্গে
(১২০১) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) যখন সফরে বের হতেন তখন স্ত্রীদের মধ্যে লটারীর ব্যবস্থা করতেন (কে তাঁর সাথী হবেন।)
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসায়ীতে আরও দীর্ঘ আকারে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(9) باب سفر النساء والرفق بهن
والأقراع بينهن لأجل السفر وعدم سفرهن بدون محرم
(1205) عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم إذا خرج أقرع بين نسائه
tahqiqতাহকীক:তাহকীক চলমান