আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮১- খবরে ওয়াহিদের প্রামাণিকতা

হাদীস নং: ৬৭৬১
আন্তর্জাতিক নং: ৭২৫৫
- খবরে ওয়াহিদের প্রামাণিকতা
৩০৬৮. সত্যবাদী বর্ণনাকারীর খবরে ওয়াহিদ আযান, নামায, রোযা ইত্যাদী যাবতীয় ফরয ও অন্যান্য আহকামের বিষয়ে গ্রহণযোগ্য।
৬৭৬১। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ প্রত্যেক উম্মতের মাঝে একজন বিশ্বস্ত লোক থাকে আর এ উম্মতের বিশ্বস্ত ব্যক্তিটি হল আবু উবাইদা ইবনে জাররাহ (রাযিঃ)।
كتاب أخبار الآحاد
كِتَابُ أَخْبَارِ الآحَادِ بَابُ مَا جَاءَ فِي إِجَازَةِ خَبَرِ الوَاحِدِ الصَّدُوقِ فِي الأَذَانِ وَالصَّلاَةِ وَالصَّوْمِ وَالفَرَائِضِ وَالأَحْكَامِ
7255 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ»

হাদীসের ব্যাখ্যা:

কুরআন পাক ও হাদীস শরীফে 'আমানত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হচ্ছে, আল্লাহ্ পাক ও তাঁর বান্দাদের সাথে যেসব দায়িত্ব সংশ্লিষ্ট রয়েছে, সঠিকভাবে ও পূর্ণরূপে ঐগুলো আদায় করা। হযরত আনাস রাযি. এর ব্যাখ্যাধীন এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ ও তাওফীকে হযরত আবু উবায়দা রাযি. এ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)