আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৯
আন্তর্জাতিক নং: ১১-২
- ঈমানের অধ্যায়
২. নামাযসমূহের বর্ণনা, যা ইসলামের একটি রুকন।
৯। ইয়াহয়া ইবনে আইয়ুব ও কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... তালহা ইবনে উবাইদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে -মালিকের বর্ণিত হাদীসের- অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তার পিতার কসম, সে সত্য বলে থাকলে সফলকাম হবে। কিংবা তার পিতার কসম, সে সত্য বলে থাকলে তো জান্নাতে চলে গেল।
كتاب الإيمان
باب بيان الصلوات التي هي أحد أركان الإسلام
حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ مَالِكٍ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ " . أَوْ " دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقَ " .
হাদীসের ব্যাখ্যা:
সহীহ বুখারী শরীফে এ হাদীস সম্পর্কে অপর এক রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে, নামায, রোযা ও যাকাতের বর্ণনার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইসলামের বিধানও বলেছিলেন।
فأخبره عن شرائع الإسلام
এ হাদীসে আরকানে ইসলামের আখেরী রোকন-হজ্জ এর কোন উল্লেখ নেই। হাদীস ব্যাখ্যাতাগণ মনে করেন, সম্ভবতঃ বর্ণনাকারী তা উল্লেখ করতে ভুল করেছেন। আবার এও সম্ভাবনা রয়েছে যে, হজ্জ ফরয ঘোষিত হওয়ার পূর্বে এ হাদীস বর্ণিত হয়েছে।
فأخبره عن شرائع الإسلام
এ হাদীসে আরকানে ইসলামের আখেরী রোকন-হজ্জ এর কোন উল্লেখ নেই। হাদীস ব্যাখ্যাতাগণ মনে করেন, সম্ভবতঃ বর্ণনাকারী তা উল্লেখ করতে ভুল করেছেন। আবার এও সম্ভাবনা রয়েছে যে, হজ্জ ফরয ঘোষিত হওয়ার পূর্বে এ হাদীস বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)