আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৯২
আন্তর্জাতিক নং: ১০৫-১
- ঈমানের অধ্যায়
৪৫. চোগলখুরী জঘন্যতম হারাম
১৯২। শায়বান ইবনে ফাররুখ ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আসমা আয-যুবায়ী (রাহঃ) ......... আবু ওয়াইল (রাহঃ) এর থেকে বর্ণনা করেন যে, হুযাইফা (রাযিঃ) এর কাছে খবর পৌছল যে, এক ব্যক্তি চোগলখুরী করে বেড়ায়। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।
كتاب الإيمان
باب بَيَانِ غِلَظِ تَحْرِيمِ النَّمِيمَةِ
وَحَدَّثَنِي شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، قَالاَ حَدَّثَنَا مَهْدِيٌّ، - وَهُوَ ابْنُ مَيْمُونٍ - حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلاً، يَنِمُّ الْحَدِيثَ فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ " .
হাদীসের ব্যাখ্যা:
অপরের নিন্দা করা বা এক ব্যক্তির বিরুদ্ধে অপর ব্যক্তির কাছে মিথ্যা কথা বলা খুবই নিন্দনীয় অভ্যাস। মিথ্যা প্রচার, নিন্দাবাদ, মিথ্যা দোষারোপ প্রভৃতি সমাজে শত্রুতা ও সংঘাতের সৃষ্টি করে। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক মহব্বত ও ভালবাসার উপর প্রতিষ্ঠিত। বান্দার অন্তরে ঈমান ও অন্যের অমঙ্গল কামনা একত্র হতে পারে না। আল্লাহ নিন্দুক ব্যক্তিকে অপসন্দ করেন। নিন্দুক ব্যক্তি তার অপরাধের জন্য তওবা না করলে বেহেশতে যেতে পারবে না। নিন্দুক ব্যক্তির অন্তর অপরিষ্কার ও আবর্জনাপূর্ণ। অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে পাক-সাফ করে জান্নাতে দাখিল করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: