আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৯১
আন্তর্জাতিক নং: ২৫৭-২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
১৬. মানবীয় ফিতরাতের (অভ্যাসের) বিবরণ
৪৯১। আবুত তাহির ও হারামালা ইবনে ইয়াইয়া (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ফিতরাত পাঁচটি। খাতনা করা, নাভির নীচের পশম কাটা, গোঁফ ছাটা, নখ কাটা এবং বগলের পশম উপড়ে ফেলা।
كتاب الطهارة
باب خِصَالِ الْفِطْرَةِ
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْفِطْرَةُ خَمْسٌ الاِخْتِتَانُ وَالاِسْتِحْدَادُ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ " .

হাদীসের ব্যাখ্যা:

অন্য কোন কোন হাদীসে এ জিনিসগুলোকে নবী-রাসূলদের সুন্নত ও তাঁদের তরীকা বলা হয়েছে। আর যেহেতু এগুলো মনুষ্য প্রকৃতির দাবী, তাই এটাই হওয়া চাই যে, সকল নবী-রাসূলের তরীকা ও শিক্ষা এটাই হবে। এগুলোর মধ্যে যে জিনিসটি সমন্বিতরূপে বর্তমান রয়েছে, সেটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, যা নিঃসন্দেহে মনুষ্য প্রকৃতির চাহিদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)