আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৬২
আন্তর্জাতিক নং: ৩৩৮-২
- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
১৭. অন্যের সতরের দিকে তাকানো হারাম
৬৬২। হারুন ইবনে আব্দুল্লাহ ও মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... যাহহাক ইবনে উসমান (রাহঃ) সূত্রে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তারা উভয়েই عَوْرَةِ الرَّجُلِ এর স্থলে عُرْيَةِ الْمَرْأَةِ এর উল্লেখ করেছেন।
كتاب الحيض
باب تَحْرِيمِ النَّظَرِ إِلَى الْعَوْرَاتِ
وَحَدَّثَنِيهِ هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالاَ - مَكَانَ عَوْرَةِ - عُرْيَةِ الرَّجُلِ وَعُرْيَةِ الْمَرْأَةِ .

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, দেহের ঐ বিশেষ অংশসমূহ যা ঢেকে রাখা জরুরী সাব্যস্ত করা হয়েছে, (অর্থাৎ, নাভী থেকে রান পর্যন্ত) এগুলোর দিকে দৃষ্টি প্রদান করা সমলিঙ্গের মানুষের জন্যও জায়েয নয়। আর নিঃসন্দেহে শরম ও লজ্জাশীলতার দাবী এটাই। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রসমূহ এর বাইরে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)