আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৮০
আন্তর্জাতিক নং: ৪৯০-২
- নামাযের অধ্যায়
৪৪. সিজদার অঙ্গসমূহ এবং নামাযে চুল ও কাপড় বাঁচানো আর মাথার চুল বাঁধার নিষেধাজ্ঞা
৯৮০। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সাতটি অঙ্গের উপর সিজদা করতে এবং কাপড় ও চুল না গুটাতে।
كتاب الصلاة
باب أَعْضَاءِ السُّجُودِ وَالنَّهْىِ عَنْ كَفِّ الشَّعْرِ، وَالثَّوْبِ، وَعَقْصِ الرَّأْسِ، فِي الصَّلاَة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلاَ أَكُفَّ ثَوْبًا وَلاَ شَعْرًا " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে যে সাতটি অঙ্গের (দুই হাত, দুই হাঁটু, দুই পা এবং কপাল) উল্লেখ রয়েছে তা সিজদার অঙ্গ বলে খ্যাত। সিজদায় এসব অঙ্গ যমীনে লাগানো চাই। কিছু সংখ্যক লোক সিজদায় যেয়ে নিজ কাপড় ও চুল যাতে ধূলি মলিন না হয় সেজন্য চেষ্টা করে। একাজ সিজদার উদ্দেশ্য ও প্রাণ বিরোধী। তাই হাদীসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)