আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১২৫০
আন্তর্জাতিক নং: ৬০৭-৩
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
৩০. যে ব্যক্তি নামাযের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত নামায পেয়েছে
১২৫০। আবু বকর ইবনে আবি শাঈবা, আমর আন নাকিদ যুহাইর ইবনে হারব, আবু কুরায়ব, ইবনে নুমাইর ও ইবনুল মুসান্না (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে ইয়াহয়ার হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তাদের কারো হাদীসেمَعَ الإِمَامِ (ইমামের সাথে) কথাটি নেই। উবাইদুল্লাহ এর রিওয়ায়াতে আছে ″সে সম্পূর্ণ নামাযই পেয়েছে।″
كتاب المساجد ومواضع الصلاة
باب مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ تِلْكَ الصَّلاَةَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالُوا حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، ح قَالَ وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، وَالأَوْزَاعِيِّ، وَمَالِكِ بْنِ أَنَسٍ، وَيُونُسَ، ح قَالَ وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، قَالَ وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ، كُلُّ هَؤُلاَءِ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ يَحْيَى عَنْ مَالِكٍ وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ " مَعَ الإِمَامِ " . وَفِي حَدِيثِ عُبَيْدِ اللَّهِ قَالَ " فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ كُلَّهَا " .

হাদীসের ব্যাখ্যা:

মুক্তাদী যদি ইমামের সাথে শরীক হয় এবং রুকূ পায়, তবে সে যেন এক রাকা'আত সালাত পেল। পক্ষান্তরে সিজদা পেলে আল্লাহ্ তার পূর্ণ সাওয়াব দিবেন সন্দেহ নেই, কিন্তু এই সিজদা (এক রাক'আত) হিসেবে গণ্য হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)