আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৬- মুসাফিরের নামায - কসর নামায
হাদীস নং: ১৫৬১
আন্তর্জাতিক নং: ৭২৫-১
- মুসাফিরের নামায - কসর নামায
১৪. ফজরের দু রাক’আত সুন্নত মুস্তাহাব, তা আদায়ে উৎসাহ দান, তা সংক্ষেপে আদায় করা, সর্বদা আদায় করা এবং এতে যে সূরা পড়া মুস্তাহাব
১৫৬১। মুহাম্মাদ ইবনে উবাইদ গুবারী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফজরে দু’রাকআত (সুন্নত) দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর চাইতে উত্তম।
كتاب صلاة المسافرين وقصرها
باب اسْتِحْبَابِ رَكْعَتَيْ سُنَّةِ الْفَجْرِ وَالْحَثِّ عَلَيْهِمَا وَتَخْفِيفِهِمَا وَالْمُحَافَظَةِ عَلَيْهِمَا وَبَيَانِ مَا يُسْتَحَبُّ أَنْ يُقْرَأَ فِيهِمَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম এই যে, পরকালে ফজরের দুই রাক'আত সুন্নাত সালাতের যে সাওয়াব পাওয়া যাবে তা "পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে" সেসব বস্তুর চাইতে অধিক মূল্যবান বিবেচিত হবে। কেননা পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা সবই ধ্বংসশীল এবং আখিরাতের সাওয়াব স্থায়ী ও অন্তহীন হবে। এ বাস্তব অবস্থা আখিরাতে আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)