আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল

হাদীস নং: ১৭৪৮
আন্তর্জাতিক নং: ৮০৪-২
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
৮. কুরআন তিলওয়াত এবং সূরা বাকারা তিলওয়াতের ফযীলত
১৭৪৮। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আাবু দারিমী (রাহঃ) ......... মুআবিয়া (রাহঃ) সূত্রে উল্লেখিত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (তুলনার) উভয় স্থানে এবং সে দুটি যেন, বলেছেন এবং তিনি মুআবিয়া (রাহঃ) এর উক্তি আমার কাছে তথ্য পৌছেছে’... উল্লেখ করেননি।
كتاب / باب فضائل القران وما يتعلق به
باب فَضْلِ قِرَاءَةِ الْقُرْآنِ وَسُورَةِ الْبَقَرَةِ
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ حَسَّانَ - حَدَّثَنَا مُعَاوِيَةُ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ " وَكَأَنَّهُمَا " . فِي كِلَيْهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ مُعَاوِيَةَ بَلَغَنِي .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ কুরআন পাঠের প্রতি উৎসাহ দিতে গিয়ে বলেছেন যে, কুরআন তার বন্ধুদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এখানে 'কুরআনের বন্ধু' দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঐসব লোক যারা কুরআনের প্রতি ঈমান রাখে এবং এর সাথে ভালবাসা ও সম্পৃক্ততাকে আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি ও রহমতের ওসীলা মনে করে, এর সাথে বিশেষ সম্পর্ক ও মনের টান রাখে। এর পদ্ধতি বিভিন্ন রূপ হতে পারে। যেমন, বেশী করে এর তেলাওয়াত করা, এতে চিন্তা-গবেষণা করা এবং এর বিধি-বিধানের উপর যত্ন সহকারে আমল করা অথবা এর মহান শিক্ষা ও হেদায়তকে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা চালানো। এদের সবার জন্য রাসূলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যে, কুরআন তাদের পক্ষে সুপারিশ করবে। হ্যাঁ, এখলাস তথা আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের নিয়্যত থাকা অবশ্যই জরুরী।

এ হাদীসে কুরআন পাকের তেলাওয়াতের সাধারণ হুকুম দেওয়ার পর রাসূলুল্লাহ ﷺ বিশেষভাবে সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠের প্রতি উৎসাহ দিয়েছেন এবং বলেছেন যে, কেয়ামতের দিন যখন সবাই ছায়ার খুব প্রয়োজন অনুভব করবে, তখন এ সূরা দু'টি মেঘমালা অথবা ছায়াদার জিনিসের মত অথবা পাখীদের ঝাঁকের মত এগুলোর পাঠকারীদের উপর ছায়াপাত করে থাকবে এবং তাদের পক্ষে বিতর্ক ও জবাবদিহী করবে। শেষে সূরা বাকারা সম্পর্কে এও বলেছেন যে, এটা শিখায় ও পাঠ করায় বড় বরকত রয়েছে, আর এ থেকে বঞ্চিত থাকার মধ্যে খুবই ক্ষতি রয়েছে। আর অলস লোকেরা এটা করতে পারবে না। এ হাদীসের কোন কোন রাবী বলেছেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাদুকর। তাই হাদীসটির অর্থ এই হবে যে, সূরা বাকারা তেলাওয়াতে অভ্যস্ত ব্যক্তিদের উপর কখনো কোন যাদুকরের যাদু কার্যকর হবে না।

সূরা বাকারার এই বৈশিষ্ট্য ও তাছীরের ইঙ্গিত ঐ হাদীস থেকেও পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)