আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল

হাদীস নং: ১৭৭১
আন্তর্জাতিক নং: ৮১৭-২
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
১৩. কুরআন অধ্যয়ন ও শিক্ষাদানে রত ব্যক্তির ফযীলত এবং যে ব্যক্তি ফিকহ ইত্যাদির সূক্ষ্ম জ্ঞান আরোহণ করে, তদানুসারে আমল করে ও শিক্ষা দেয়, তার ফযীলত
১৭৭১। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিমী ও আবু বকর ইবনে ইসহাক (রাহঃ) ......... আমির ইবনে ওয়াসিলা লায়সী (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, নাফি ইবনে আব্দুল হারিস খুযাঈ (রাযিঃ) উসফানে উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) এর সঙ্গে সাক্ষাত করলেন...... (পূর্বোক্ত সনদের) ইবরাহীম সা’দ কর্তৃক যুহুরী (রাহঃ) থেকে বর্ণিত হাদীসের অনুরূপ।
كتاب / باب فضائل القران وما يتعلق به
باب فَضْلِ مَنْ يَقُومُ بِالْقُرْآنِ وَيُعَلِّمُهُ وَفَضْلِ مَنْ تَعَلَّمَ حِكْمَةً مِنْ فِقْهٍ أَوْ غَيْرِهِ فَعَمِلَ بِهَا وَعَلَّمَهَا
وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَامِرُ بْنُ وَاثِلَةَ اللَّيْثِيُّ، أَنَّ نَافِعَ بْنَ، عَبْدِ الْحَارِثِ الْخُزَاعِيَّ لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ . بِمِثْلِ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنِ الزُّهْرِيِّ، .

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদ আল্লাহ্ তা'আলার শাশ্বত গুণ, বান্দাদের জন্য তাঁর আদেশনামা ও অঙ্গীকারপত্র। এর অনুসরণ ও প্রতিজ্ঞা রক্ষা আল্লাহ্ তা'আলারই আনুগত্য ও প্রতিজ্ঞারক্ষা। পক্ষান্তরে এ থেকে বিচ্যুতি ও বিদ্রোহ আল্লাহ্ তা'আলা থেকে বিমুখ হওয়া ও অবাধ্যতার নামান্তর। আর আল্লাহ্ তা'আলার ফায়সালা এই যে, যে উম্মত ও যে সম্প্রদায় চাই সে যে কোন বংশের, যে কোন বর্ণের অথবা যে কোন ভাষাভাষী হোক- কুরআন মজীদকে নিজের পথের দিশারী বানিয়ে নিজেকে এর অনুসারী করে নিবে এবং এর সাথে এমন সম্পর্ক রাখবে, যা আল্লাহর কালাম হিসাবে তার দাবী, আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়া ও আখেরাতে মর্যাদার আসনে সমাসীন করবেন। এর বিপরীত যে সম্প্রদায় ও উম্মত এ থেকে মুখ ফিরিয়ে নিবে, সে যদি উন্নতির চরম শিখরেও থাকে, তাহলেও তাকে নীচে ফেলে দেওয়া হবে।

ইসলাম ও মুসলমানদের পুরা ইতিহাস এ হাদীসের সত্যতার সাক্ষী এবং আল্লাহ্ তা'আলার এ ফায়সালা ও বিধানের জ্বলন্ত প্রমাণ। এ হাদীসে اقواما শব্দ দ্বারা এ ইঙ্গিতও পাওয়া যায় যে, উত্থান ও পতনের এ অমোঘ বিধানের সম্পর্ক ব্যক্তির সাথে নয়; বরং উম্মত ও জাতির সাথে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)