আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৮- জুমআ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৯০৮
আন্তর্জাতিক নং: ৮৮০-২
- জুমআ সংক্রান্ত অধ্যায়
১০. জুমআর নামাযে যা পড়া হবে
১৯০৮। আবু তাহির (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) জুমআর দিন ফজরের প্রথম রাক’আতে আলিফ লাম মীম তানযীল ও দ্বিতীয় রাকআতে হাল আতা পাঠ করতেন।
كتاب الجمعة
باب مَا يُقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، . أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ بِـ ( الم * تَنْزِيلُ) فِي الرَّكْعَةِ الأُولَى وَفِي الثَّانِيَةِ ( هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا)

হাদীসের ব্যাখ্যা:

জুমু'আর দিন ফজরের সালাতে সূরা আস-সাজদা ও আদ-দাহর পাঠ করার হিম্মত বর্ণনা করে হযরত শাহ ওয়ালী উল্লাহ্ (র) বলেছেন: এ দুই সূরায় চমৎকারভাবে কিয়ামত, পুরস্কার ও শাস্তির বিবরণ বিধৃত হয়েছে। উল্লেখ্য, হাদীসের দ্বারাও একথা প্রমাণিত যে, কিয়ামত জুমু'আর দিন অনুষ্ঠিত হবে। সম্ভবতঃ এজন্যই তিনি জুমু'আর দিন ফজরের সালাতে এ দুই সূরা পাঠ করা পসন্দ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)