আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১১২
আন্তর্জাতিক নং: ৯৬৬
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
২৩. বগলী কবর খনন ও কাঁচা ইট ব্যবহার
২১১২। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আমির ইবনে সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) তাঁর মৃত্যু পিড়ায় আক্রান্ত অবস্থায় বললেন, আমার জন্য যেন বুগলী (লাহাদ) কবর তৈরী করা হয় এবং তবে যেন কাঁচা ইট লাগান হয় যেভাবে কাঁচা ইট লাগানো হয়েছে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর।
كتاب الجنائز
باب فِي اللَّحْدِ وَنَصْبِ اللَّبِنِ عَلَى الْمَيِّتِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمِسْوَرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ، مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, বুগলী কবরই উত্তম। তবে তাতে কাঁচা ইট বিছিয়ে দেওয়া চাই। রাসূলুল্লাহ ﷺ-এর কবরও ঠিক এভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু কাঁচা মাটি হওয়ার দরুন যদি বগলী কবর খনন করা না যায় তবে 'শিকক' কবর খনন করা যেতে পারে। কোন কোন বর্ণনা সূত্রে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ-এর জীবদ্দশায় উভয় প্রকার কবর তৈরি করা হতো। তবে বুগলী কবরই উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)