আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫৩৩
আন্তর্জাতিক নং: ১১৩২-১
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫৩৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও আমরুন-নাকিদ (রাহঃ) ......... উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) কে আশূরার দিনে রোযা পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, এ দিন ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ) কোন দিনকে অন্য দিনের তূলনায় উত্তম মনে করে সেদিনে রোযা পালন করেছেন বলে-আমার জানা নেই। অনুরূপভাবে রমযান ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ) কোন মাসকে অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠ মনে করে রোযা পালন করেছেন বলেও আমার জানা নেই।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنْ سُفْيَانَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، - عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، - رضى الله عنهما - وَسُئِلَ عَنْ صِيَامِ، يَوْمِ عَاشُورَاءَ . فَقَالَ مَا عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَامَ يَوْمًا يَطْلُبُ فَضْلَهُ عَلَى الأَيَّامِ إِلاَّ هَذَا الْيَوْمَ وَلاَ شَهْرًا إِلاَّ هَذَا الشَّهْرَ يَعْنِي رَمَضَانَ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম এই যে, হুযুর (ﷺ)-এর বাস্তব কর্মনীতি দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. এটাই বুঝেছেন যে, নফল রোযার বেলায় হুযুর (ﷺ) আশুরার দিনের প্রতি যে গুরুত্ব ও যত্ন দিতেন, অন্য কোন নফল রোযার বেলায় এতটুকু গুরুত্ব প্রদান করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)