বারবার অজু চলে যায়
প্রশ্নঃ ১৩১০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো -
(১) আমি নামাজ পড়ার সময় অধিকাংশ সময় আমার বায়ু বাহির হয়ে যায়।
এইটা হয় অনেক সময় ভালো খাওয়ার কারনে।
বারবার অযু করাও দুষ্কর হয়ে পড়ে।
এখন এই অবস্থায় আমার করণীয় কি জানতে চাই।
(২) আমি নামাজ পড়ার সময় উঠা বসা করার কারণে আমার বুকে ব্যাথা হয়, হার্টবিট বেড়ে যায়।
আমার এমন হওয়ার কারণ জানা থাকলে জানাবেন দয়া করে।
আর এখন আমার করণীয় কি?
২৩ জুন, ২০২৪
আম্বারনগর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(১) “বারবার অযু করাও দুষ্কর হয়ে পড়ে” এই কথার মর্ম স্পষ্ট নয়। কেন অজু করা দুষ্কর সঠিক ও যাথার্থ উত্তর নির্ভর করবে সেটা জানার ওপর। তবে কারো যদি অবস্থা এমন হয় যে, অজু করার পর ধীরেসুস্থে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারছে না। এর মধ্যেই অজু চলে যাচ্ছে। তাহলে তিনি মাজুর গণ্য হবেন।
মাজুর ব্যক্তি প্রতি ওয়াক্তে অজু করে ওয়াক্তের শেষ পর্যন্ত যত ইচ্ছা নামাজ পড়তে পারবে। ওজরের ঐ বিষয়টির কারণে ওযু যাবে না। তবে ওযু ভঙ্গের ভিন্ন কোনো কারণ পাওয়া গেলে ওযু শেষ হয়ে যাবে। এমনিভাবে যেই ওয়াক্তে অজু করল সেই ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে ওযুর মেয়াদ পূর্ণ হয়ে যাবে। নতুন ওয়াক্তে নতুন ভাবে আবার ওযু করতে হবে।
-উল্লেখ্য এখানে কোনো উত্তর স্পষ্ট মনে হলে কিংবা বুঝতে অসুবিধা হলে সরাসরি ওলামায়ে কেরামে সাথে যোগাযোগ করে সমাধান করতে হবে। কেননা এখানে প্রশ্নকর্তার প্রশ্নের প্রেক্ষিতেই উত্তর দেওয়া হয়েছে। যদি প্রশ্নকারীর বর্ণনায় কোনো ভুল থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ তার ওপরই বর্তাবে।
(২) দয়া করে অপনি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১