নামাজের নিয়ত
প্রশ্নঃ ১৩৬৩৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ৫ ওয়াক্ত নামাজের নিয়ত সমূহ গুলো লাগবে
২ ফেব্রুয়ারী, ২০২৬
V৫X৬+CQ৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নিয়ত জরুরি। অন্যথায় নামাজ শুদ্ধ হবে না।
হাদিস শরিফে এসেছে, রাসুল (স.) ইরশাদ করেছেন, إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى ‘আমলসমূহ নিয়তের ওপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।’ (সহিহ বুখারি: ১) কাজেই নামাজের শুরুতে নিয়ত করা জরুরি। তবে আরবিতে নিয়ত করা কিংবা মুখে উচ্চারণসহ নিয়ত করা জরুরি নয়। কেননা নিয়তের সম্পর্ক অন্তরের সঙ্গে। অন্তরের সংকল্পকেই নিয়ত বলা হয়। তাই অন্তরে নামাজের বিষয়টি থাকলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে। এরপরও কেউ যদি মুখে উচ্চারণসহ নিয়ত করে বা আরবিতে নিয়ত করে তাহলেও নিয়ত শুদ্ধ হবে। (আল বাহরুর রায়েক: ১/৪৮৩) যদি কেউ নামাজের নিয়ত মুখে উচ্চারণ ছাড়া মন স্থির করতে না পারেন, তাহলে তিনি নিয়তের শব্দগুলো মুখে উচ্চারণ করতে পারেন। এক্ষেত্রে নিজ ভাষায় উচ্চারণই যথেষ্ট, লম্বা-চওড়া আরবি বাক্য আওড়ানোর কোনো প্রয়োজন নেই। (ফাতহুল কাদির: ১/২৬৬) তাকবিরে তাহরিমার আগে নিয়ত করতে হবে, তাকবিরের পর নিয়ত করলে সহিহ হবে না। (রদ্দুল মুহতার: ১/৪৪৮)। তবে আগে নিয়ত করার পর তাকবিরে তাহরিমার মুহূর্তে অন্তরে ওই নিয়ত বিদ্যমান থাকা উত্তম, যদিও জরুরি নয়। এ বিষয়ে ফতোয়ার কিতাবে এসেছে, নামাজের ওয়াক্ত হওয়ার পর যে ব্যক্তি অজু করে ওই নামাজের নিয়ত করে মসজিদের দিকে রওনা হলো এবং মাঝে অন্যকোনো কাজে লিপ্ত হয়নি, তার ওই নিয়তই যথেষ্ট। তাকবিরে তাহরিমার সময় আবার নিয়ত করা শর্ত নয়, যদিও তখনও নিয়ত অন্তরে বিদ্যমান থাকা উত্তম। (বাদায়েউস সানায়ে: ১/১৯৩)
নামাজের রাকাতসংখ্যা নিয়তের সময় নির্ধারণ করা জরুরি নয়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজের একই হুকুম। তবে ফরজ-ওয়াজিবের মধ্যে তার স্বতন্ত্র নিয়ত অর্থাৎ প্রকার ও ওয়াক্তের নিয়ত করতে হবে। আর সুন্নত ও নফলে শুধু নামাজের নিয়তই যথেষ্ট, প্রকার নির্ধারণ জরুরি নয়। (আদ্দুররুল মুখতার: ১/৪১৮)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১