সুন্নত নামায কোথায় উত্তম? ঘরে না মসজিদে?
প্রশ্নঃ ১৩৬৫০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসা সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্নত নামায আমি ঘরে পড়ে যাই। সুন্নত নামায পড়ার সময় কি আওয়াজ করে পড়তে পারব?
৩ ফেব্রুয়ারী, ২০২৬
Dharmapur Road
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সকল সুন্নত ও নফল নামায ঘরে আদায় করা উত্তম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً - قَالَ: حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ - فِي رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا المَكْتُوبَةَ»
..যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) রমযান মাসে একটি ছোট কামরা বানালেন। তিনি [বুসর ইবনে সাঈদ (রাহঃ)] বলেন, মনে হয়, [যায়দ ইবনে সাবিত (রাযিঃ)] কামরাটি চাটাইর তৈরী ছিল বলে উল্লেখ করেছিলেন। তিনি সেখানে কয়েক রাত নামায আদায় করেন। আর তাঁর সাহাবীগণের মধ্যে কিছু সাহাবীও তাঁর সঙ্গে নামায আদায় করতেন। তিনি যখন তাঁদের সম্বন্ধে জানতে পারলেন, তখন তিনি বসে থাকলেন। পরে তিনি তাঁদের কাছে এসে বললেন, তোমাদের কার্যকলাপ দেখে আমি বুঝতে পেরেছি। হে লোকেরা! তোমরা তোমাদের ঘরেই নামায আদায় কর। কেননা, ফরজ নামায ব্যতীত লোকেরা ঘরে যে নামায আদায় করে তা-ই উত্তম।
https://muslimbangla.com/hadith/695
আর দিনের সুন্নত নামাজে নিম্নস্বরে কিরাত পড়তে হবে। কিন্তু রাতের সুন্নতের ক্ষেত্রে মুসল্লীর ইখতিয়ার। উচ্চস্বারেও পড়তে পারে আবার নিম্নস্বরেও পড়তে পারে। তবে সর্বাবস্থায়ই খেয়াল রাখতে হবে যেন, উচ্চস্বরে পড়ার ফলে পাশে থাকা কোনো মুসল্লি/ইবাদতকারীর ইবাদতে বিঘ্ন না ঘটে এবং কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুমে সমস্যা না হয়।
فتح القدیر :
"وفي التطوع بالنهار يخافت، وفي الليل يتخير؛ اعتباراً بالفرض في حق المنفرد، وهذا لأنه مكمل له فيكون تبعاً". (1/ 327)
مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 95):
"و" يجب "الإسرار" ... في "نفل النهار" للمواظبة على ذلك".
حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 254):
"كمتنفل بالليل" فإنه مخير ويكتفي بأدنى الجهر فلايضرّ ذلك لأنه صلى الله عليه وسلم جهر في التهجد بالليل وكان يؤنس اليقظان."
قوله: "كمتنفل بالليل" والجهر أفضل ما لم يؤذ نائما ونحوه كمريض ومن ينظر في العلم."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১