দলিলের পূর্ণ খরচ বহন করার কারণে জমির হিস্যা কি কম বেশি হবে?
প্রশ্নঃ ১৫৩১১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা তার সম্পত্তি ক্রয় সুত্রে পাওয়ার পর তার নিজনামে এখনো দলিল করা হয়নি। আমরা 2 ভাইকে বলেছে দলিল করতে যা খরচ করতে৷ হয় করে জমি বন্টন করে নিতে। কিন্তু আমার ভাইয়েরও আপাতত সামর্থ্য নেই দলিল করার।যদি আমি দলিল করার সব খরচ দেই তাহলে জমি কিভাবে বন্টন হবে।
৬ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমরা প্রশ্ন থেকে যতটুকু বুঝতে পেরেছি, ক্রয়সূত্রে সম্পত্তির মালিক আপনার বাবা। সে সম্পত্তি তিনি আপনাদের দুই ভাইকে হেবা করছেন। যদি তাই হয়, তাহলে জমির মূল বণ্টনটা হবে আপনার বাবা যেভাবে হেবা করবেন সেভাবে। অর্থাৎ আপনার বাবা আপনাদের যাকে যে পরিমাণ জমি হেবা করবেন, সে ততটুকু জমি পাবে। যদি দু’জনকে কম বেশি করে দেন তাহলে কম বেশি করে পাবেন। আর যদি উভয়কে সমান সমান দেন (হয়তো এমনটিই হয়ে থাকবে) তাহলে সমান সমান পাবেন।
সেইসাথে দলিল খরচটাও জমির প্রাপ্য হিস্যা অনুযায়ী আপনারা দু’জনে বহন করবেন। তবে যদি আপনার ভাই দলিল খরচ দিতে সক্ষম না হন, এবং আপনিই পূর্ণ দলিল খরচ পরিশোধ করে থাকেন, তাহলে আপনার ভাইয়ের দলিল খরচ তার উপর ঋণ হিসেবে থাকবে, আর আপনি তার কাছে পাওনাদার হিসেবে থাকবেন। নির্দিষ্ট মেয়াদান্তে ভাই আপনার পাওনা বুঝিয়ে দিবেন। শুধুমাত্র জমি দলিলের পূর্ণ খরচ বহন করার কারণে জমির হেবা-হিস্যা বণ্টনে কম বেশি করা যাবে না। কেননা দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়। জমি আপনার বাবার পক্ষ থেকে হেবা, আর দলিল খরচ আপনাদের দুই ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার।
সবচেয়ে ভাল হয়-
যেহেতু অর্থ ও সম্পত্তির লেনদেনের বিষয়, তাই আপনারা দু’ভাই বাবার সাথে বসে পুরো ব্যাপারটা নিয়ে খোলামেলা আলোচনা ও পরামর্শ করে স্পষ্ট ও চূড়ান্ত একটি সিদ্ধান্তে উপনীত হবেন। (প্রয়োজনে নির্ভরযোগ্য ও আস্থাভাজন অন্য কাউকেও পরামর্শে সাক্ষী হিসেবে রাখা যেতে পারে।) মোটকথা জমির বণ্টন, দলিল খরচ কবে নাগাদ পরিশোধ করা হবে ইত্যাদি বিষয়গুলো এমন স্পষ্টভাবে আলোচনা করে নিবেন যেন, পরবর্তীতে কোনভাবেই বিবাদে জড়াতে না হয়। মনে রাখতে হবে পার্থিব সম্পদের চেয়ে ভাই ভাইয়ের সম্পর্কের মূল্য অনেক বেশি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১