বিয়ের পূর্বে শর্তযুক্ত তালাকের হুকুম
প্রশ্নঃ ১৫৪০৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন মানুষকে একরুমেই বন্দি করে বলছে যে তুমি বলো এই কাজ আর করবা না যদি কর তাহলে বিয়ের পর তোমার বউ তালাক হয়ে যাবে সেও তার নিজ মুখে বলছে এটা এখন যদি ওই কাজের সে করে তার বউ কি তালাক হয়ে যাবে ? সে এখন ও বিয়ে করে নাই
২০ মে, ২০২৬
ছাতক - বাংলাবাজার রোড
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে বাস্তবেই যদি লোকটি নিজের ওপর এ শর্ত আরোপ করে যে, ভবিষ্যতে অমুক কাজ করলে বিবাহের পর তার স্ত্রী তালাক হয়ে যাবে, তাহলে পরবর্তীতে সেই শর্ত ভঙ্গ করলে বিয়ের পর তার স্ত্রীর ওপর এক তালাকে বায়েন সংঘটিত হবে।
এর ফলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে যেহেতু এটি এক তালাকে বায়েন, তাই উভয়ের সম্মতিতে নতুন মোহর নির্ধারণ করে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর-সংসার করতে পারবে।
পুনরায় বিয়ের পর পূর্বের সেই শর্তের কার্যকারিতা শেষ হয়ে যাবে। ফলে এরপর একই কাজ আবার করলেও ওই শর্তের কারণে নতুন করে আর কোনো তালাক সংঘটিত হবে না। তবে পুনরায় বিয়ের পর স্বামী আর দুই তালাকের অধিকারী থাকবে। অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজনে সর্বোচ্চ দুইটি তালাক প্রদানের সুযোগ অবশিষ্ট থাকবে। কোনো কারণে আর দুই তালাক দিয়ে ফেললে, মোট তিন তালাক হয়ে স্থায়ীভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
- আদ্দুররুল মুখতার-রদ্দুল মুহতার : ৩/৩৪৪-৩৪৫; হিদায়া : ১/২৪৪; ফাতাওয়া হিন্দিয়া : ১/৪১৫
** الدر المختار مع رد المحتار : (3/344)
«(شرطه الملك) حقيقة كقوله لقنه: إن فعلت كذا فأنت حر أو حكما، ولو حكما (كقوله لمنكوحته) أو معتدته (إن ذهبت فأنت طالق) (، أو الإضافة إليه) أي الملك الحقيقي عاما أو خاصا، كإن ملكت عبدا أو إن ملكتك لمعين فكذا أو الحكمي كذلك (كإن) نكحت امرأة أو إن (نكحتك فأنت طالق)»
«(قوله أو الإضافة إليه) بأن يكون معلقا بالملك كما مثل، وكقوله: إن صرت زوجة لي أو بسبب الملك كالنكاح: أي التزوج»
** رد المحتار (3/ 345):
«(قوله وكذا كل امرأة) أي إذا قال: كل امرأة أتزوجها طالق، والحيلة فيه ما في البحر من أنه يزوجه فضولي ويجيز بالفعل كسوق الواجب إليها أو يتزوجها بعد ما وقع الطلاق عليها لأن كلمة كل لا تقتضي التكرار. اهـ.»
** الهداية في شرح بداية المبتدي» (1/ 244):
«وإذا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق " وهذا بالاتفاق لأن الملك قائم في الحال والظاهر بقاؤه إلى وقت وجود الشرط فيصح يمينا أو إيقاعا " ولا تصح إضافة الطلاق إلا أن يكون الحالف مالكا أو يضيفه إلى ملك " لأن الجزاء لا بد أن يكون ظاهرا ليكون مخيفا فيتحقق معنى اليمين وهو القوة والظهور بأحد هذين والإضافة إلى سبب الملك بمنزلة الإضافة إليه لأنه ظاهر عند سببه " فإن قال لأجنبية إن دخلت الدار فأنت طالق ثم تزوجها فدخلت الدار لم تطلق " لأن الحالف ليس بمالك ولا أضافه إلى الملك أو سببه ولا بد من واحد منهما.»
** « الفتاوى الهندية» (1/ 415):
«ولو قال: كل امرأة أتزوجها فهي طالق فتزوج نسوة طلقن ولو تزوج امرأة واحدة مرارا لم تطلق إلا مرة واحدة كذا في المحيط»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১