ঈসালে সাওয়াবের জন্য কুরবানির গোস্তের হুকুম
প্রশ্নঃ ১৫৪৫৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কি?এবং তার গোস্ত বন্টনের কি বিধান? ২/ নবীর জন্য কোরবানি দেওয়ার ও গোস্তের কি হুকুম?? ১২ জন মিলে টাকা উঠিয়ে নবীর জন্য কোরবানি দেওয়া যাবে কি?
২৮ মে, ২০২৬
Fatikchhari
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করে তার সওয়াব পৌঁছানোর আশা করা যায়।
হজরত আয়েশা (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ، فَذَبَحَ أَحَدَهُمَا عَنْ أُمَّتِهِ مِمَّنْ شَهِدَ لِلَّهِ بِالتَّوْحِيدِ وَلَهُ بِالْبَلَاغِ، وَذَبَحَ الْآخَرَ عَنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ ﷺ
‘রাসুলুল্লাহ (সা.) কুরবানি করার ইচ্ছা করলে দুটি মোটাতাজা, শিংযুক্ত মেষ ক্রয় করতেন। একটি তিনি তার উম্মতের পক্ষ থেকে, যারা আল্লাহর একত্ব ও তার রিসালাতের সাক্ষ্য দেয় তাদের জন্য কুরবানি করতেন এবং অপরটি নিজের ও তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন।’ (ইবনে মাজাহ ৩১২২)
মৃত ব্যক্তি যদি কুরবানির জন্য কোনো অসিয়ত না করে থাকেন, তাহলে তার নামে দেওয়া কুরবানি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে—
কোরবানির গোশত নিজেরা খেতে পারবে
আত্মীয়-স্বজনকে দেওয়া যাবে
গরিবদের মাঝেও বিতরণ করা যাবে
অর্থাৎ সাধারণ কুরবানির মতোই এর গোশত ব্যবহারের সুযোগ থাকবে।
যদি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় কুরবানি করার জন্য অসিয়ত করে যান, তাহলে সেই অসিয়ত পূরণের উদ্দেশ্যে দেওয়া কুরবানির গোশতের বিধান ভিন্ন হবে।
সে ক্ষেত্রে—
নিজেরা ওই গোশত খেতে পারবে না
সম্পদশালী আত্মীয়দেরও দেওয়া যাবে না
পুরো গোশত দরিদ্র ও মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে
কারণ এটি তখন মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়াজিব আদায়ের পর্যায়ে গণ্য হবে।
তদ্রুপ রাসূল সাঃ এর নামে কুরবানী দেয়া শুধু জায়েজই নয় বরং উত্তমও বটে। রাসূল সাঃ উম্মতীদের পক্ষ থেকে কুরবানী দিতেন। নবীজী সাঃ যদি আমাদের নামে কুরবানী দিতে পারেন, তাহলে নবীর জন্য উম্মতীদের কুরবানী দেয়াতো দায়িত্বের মাঝেই পড়ে যায়।
তাই যাদের সামর্থ আছে, তারা একটি কুরবানী রাসূল সাঃ এর নামে দিবে। এটি উত্তম।
عَنْ حَنَشٍ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ»
হযরত হানশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাঃ কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানী করলেন। আমি তাকে বললাম, এটি কি? [আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন?] তিনি বললেন, নিশ্চয় রাসূল সাঃ আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানী করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানী করছি। {আবু দাউদ, হাদীস নং-২৭৯০}
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১