বাধ্য হয়ে সুদী ঋণ
প্রশ্নঃ ১৫৫২২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পেশায় একজন অটো চালক আমার ব্যাটারি নষ্ট হওয়ার কারণে আমাকে কিস্তিতে জড়াতে হয় তাহলে এখন আমি কি সুদের ভিতর আছি যদিও এর ভিতরে থাকি তাহলে পরকালে শাস্তির বিধান কি উল্লেখ্য যে আমি নিতান্ত অপারগতাই এই কাজটি করেছি এই বিষয়টি বিস্তারিত জানতে চাচ্ছি দয়া করে জানাবেন?
২ জুন, ২০২৬
Punat
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
বাধ্য হয়ে সুদ দিলেও সেটা সুদ হিসেবেই গণ্য হবে। তবে যদি কেউ একান্ত অপারগ হয়ে সুদ প্রদান করে তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা তাকে পাকড়াও করবেন না। কিন্তু আপনি আসলে কতটুকু অপারগ হয়েছেন সেটা স্পষ্ট নয়।
আপনার অপারগতা যদি এইপর্যায়ের হয় যে, যদি সুদের উপর ঋণ না নেন তাহলে ক্ষুধার্ত অবস্থায় বা চিকিৎসাহীনতায় নিজে বা পরিবারের লোকজন মৃত্যুর আশংকা হয়, এবং কোথাও সুদমুক্ত ঋণ পাওয়া না যায়, এবং নিজের এমন কোনো সম্পদ নাই যা বিক্রি করেও জরুরত পুরা করা সম্ভব তাহলে এজাতীয় পরিস্থিতি কেবল সুদের উপর ঋণ নেওয়ার অবকাশ আছে।
এছাড়া সুদের উপর ঋণ নেওয়া জায়েজ নাই। সুতরাং আপনার গাড়ীর ব্যাটারি নষ্ট হয়েছে বলেই আপনি সুদের উপর ঋণ নিতে পারবেন বিষয়টি তার নয়। আপনি যদি উপরিউক্ত ক্যাটাগরিতে পড়ে যান তবেই আপনার জন্য সুদের ভিত্তিতে ঋণ নেওয়া জায়েজ হবে। তার না হলে নয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ .
৩৯৪৮। মুহাম্মাদ ইবনে সাব্বাহ, যুহাইর ইবনে হারব ও উসমান ইবনে আবু শাইবা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান।
সহীহ মুসলিম
হাদীস নংঃ ৩৯৪৮
আন্তর্জাতিক নং: ১৫৯৮
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/10997
الضرورات تبيح المحظورات، ومنثم جاز أكل الميتت عند المخمصة (الأشباه والنظائر، قديم-1/140، قواعد الفقه، اشرفى-89، رقم-170، الموسوعة الفقهية الكويتيه-22/162، 28/180، شرح المجلة رستم-1/29، رقم-21)
ويجوز للمحتاج الاستقراض بالربح الأشباه والنظائر، قديم-149، البحر الرائق، زكريا-6/211، كويته-6/126
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১