বন্ধুদের মধ্যে সাক্ষাৎ ও আলিঙ্গনের বিধি-নিষেধ
প্রশ্নঃ ১৫৫৭৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল"মনের মধ্যে কোন সমকামিতা ও যৌন আকর্ষণ বাদে মসজিদের বন্ধুরা নিজেদের মধ্যে চুমু দেওয়া, একে অপরকে জড়িয়ে ধরা এবং মনের মধ্যে তীব্র বন্ধুত্ব অনুভব করা কি ইসলামে জায়েজ হবে?
৩১ মে, ২০২৬
পাবনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুসাফাহা (হ্যান্ডশেক) ও মুয়ানাকা (আলিঙ্গন) সাক্ষাতের সুন্নত আদবের অন্তর্ভুক্ত। মুসাফাহা সাধারণ সাক্ষাতের ক্ষেত্রেও প্রযোজ্য। আর মুয়ানাকা বিশেষত দীর্ঘদিন পর সাক্ষাৎ হলে বা সফর থেকে ফিরে সাক্ষাৎ হলে প্রযোজ্য।
এছাড়া কোনো সম্মানিত ব্যক্তি, নেককার আলেমে দ্বীন বা ন্যায়পরায়ণ শাসকের প্রতি শ্রদ্ধা-সম্মান প্রকাশের উদ্দেশ্যে তাঁদের হাতে বা মাথায় চুম্বন করাও নাজায়েজ নয়।
তবে এর বাইরে সাধারণ সাক্ষাতে পরস্পরকে আলিঙ্গন করা বা চুম্বন করার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। বিশেষত সমবয়সী বন্ধুদের মধ্যে নিয়মিত এমনটি করা ফিতনার আশঙ্কা সৃষ্টি করতে পারে। এ কারণে অনেক আলেম এটিকে মাকরূহ বা অন্তত পরিহারযোগ্য বলেছেন।
বন্ধুদের মধ্যে ভারসাম্যপূর্ণ দ্বীনি সম্পর্ক থাকা এবং আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা অবশ্যই প্রশংসনীয়। তবে অতিরিক্ত মাখামাখি করা বা শরিয়তের স্বাভাবিক আদবের বাইরে গিয়ে সাক্ষাতের রীতি গড়ে তোলা উচিত নয়। আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে এমন আচরণের কোনো প্রয়োজনও নেই।
সংক্ষেপে বলা যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের প্রতি
ভালোবাসা পোষণ করা এবং দীর্ঘদিন পর সাক্ষাতে মুয়ানাকা (আলিঙ্গন) করা জায়েজ, যদি এতে কোনো যৌন আকর্ষণ, কামনা বা ফিতনার আশঙ্কা না থাকে। বরং আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসার বহু ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে।
তবে সমবয়সী বন্ধুদের মধ্যে চুম্বন করা ইসলামের স্বাভাবিক আদব ও শালীনতার অন্তর্ভুক্ত নয়। কামনার উদ্দেশ্য না থাকলেও অধিকাংশ আলেম এটিকে মাকরূহ বা পরিহারযোগ্য বলেছেন; কারণ এটি ফিতনার দরজা খুলতে পারে এবং ভুল বোঝাবুঝির কারণ হতে পারে।
সুতরাং, মসজিদের বন্ধুদের মধ্যে আন্তরিক বন্ধুত্ব ও শরিয়তসম্মত আলিঙ্গন জায়েজ; কিন্তু চুম্বন করার অভ্যাস থেকে বিরত থাকাই শরিয়তের দৃষ্টিতে অধিক নিরাপদ ও উত্তম।
من المستندات الشرعية
** «سنن أبي داود» (7/ 210 ت الأرنؤوط): «4842»
«أن عائشة مرَّ بها سائلٌ فاعطتهُ كِسرَةً، ومرَّ بها رجلٌ عليه ثيابٌ وهيئةٌ، فأقعدتَه، فأكَلَ، فَقِيل لها في ذلك، فقالت: قال رسولُ الله صلى الله عليه وسلم: "أنزِلُوا النَّاسَ منازِلَهُم "(2).»
** «سنن الترمذي» (5/ 75) رقم الحديث : 2728
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: «لَا»، قَالَ: أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لَا»، قَالَ: أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»
** «سنن الترمذي» (5/ 76): 2732 -
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «قَدِمَ زَيْدُ بْنُ حَارِثَةَ المَدِينَةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِي فَأَتَاهُ فَقَرَعَ البَابَ، فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُرْيَانًا يَجُرُّ ثَوْبَهُ، وَاللَّهِ مَا رَأَيْتُهُ عُرْيَانًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ، فَاعْتَنَقَهُ وَقَبَّلَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»
** «المعجم الأوسط للطبراني» (1/ 37): 97 -
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ خَالِدِ بْنِ حَيَّانَ الرَّقِّيُّ قَالَ: نا يَحْيَى بْنُ سُلَيْمَانَ الْجُعْفِيُّ قَالَ: نا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذَا تَلَاقَوْا تَصَافَحُوا، وَإِذَا قَدِمُوا مِنْ سَفَرٍ تَعَانَقُوا»
** «الأدب المفرد - ت عبد الباقي» (ص337): 970
عَنِ ابْنِ عَقِيلٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَهُ، أَنَّهُ بَلَغَهُ حَدِيثٌ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَابْتَعْتُ بَعِيرًا فَشَدَدْتُ إِلَيْهِ رَحْلِي شَهْرًا، حَتَّى قَدِمْتُ الشَّامَ، فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ، فَبَعَثْتُ إِلَيْهِ أَنَّ جَابِرًا بِالْبَابِ، فَرَجَعَ الرَّسُولُ فَقَالَ: جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ؟ فَقُلْتُ: نَعَمْ، فَخَرَجَ فَاعْتَنَقَنِي،»
** «الدر المختار مع رد المحتار» (6/ 380):
«(وكره) تحريما قهستاني (تقبيل الرجل) فم الرجل أو يده أو شيئا منه وكذا تقبيل المرأة المرأة عند لقاء أو وداع قنية وهذا لو عن شهوة، وأما على وجه البر فجائز عند الكل خانية، وفي الاختيار عن بعضهم لا بأس به إذا قصد البر وأمن الشهوة كتقبيل وجه فقيه ونحوه (و) كذا (معانقته في إزار واحد) وقال أبو يوسف لا بأس» (قوله وكذا معانقته) قال في الهداية ويكره أن يقبل الرجل فم الرجل أو يده أو شيئا منه أو يعانقه وذكر الطحاوي أن هذا قول أبي حنيفة ومحمد، وقال أبو يوسف لا بأس بالتقبيل والمعانقة لما روي «أنه عليه الصلاة والسلام عانق جعفرا حين قدم من الحبشة وقبله بين عينيه» ولهما ما روي " «أنه عليه الصلاة والسلام نهى عن المكامعة» ؟ " وهي المعانقة «وعن المكاعمة» وهي التقبيل،
** ولا بأس بالتقبيل يد الرجل العالم والمتورع على سبيل التبرك، (رد المحتار، زكريا-9/549)
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (5/ 369):
«(وأما الكلام في تقبيل اليد) فإن قبل يد نفسه لغيره فهو مكروه وإن قبل يد غيره إن قبل يد عالم أو سلطان عادل لعلمه وعدله لا بأس به هكذا ذكره في فتاوى أهل سمرقند وإن قبل يد غير العالم وغير السلطان العادل إن أراد به تعظيم المسلم وإكرامه فلا بأس به وإن أراد به عبادة له أو لينال منه شيئا من عرض الدنيا فهو مكروه وكان الصدر الشهيد يفتي بالكراهة في هذا الفصل من غير تفصيل كذا في الذخيرة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১