তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি আজাদ বাক্যগুলো বললে কি তালাক হবে?
প্রশ্নঃ ১৫৬০৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ৬ বছর আগে এক ছেলের সাথে সম্পর্কে জড়াই। ৩ বছর আগে আমরা গোপনে বিয়ে করি। দুই পরিবারে কেউই জানে না। কয়োকমাস আগে আমি জানতে পারি সে অনেকদিন ধরে পরকীয়া করছে। সে আমার ভরণপোষণ দেয় না (সে ছাত্র)। সে আমাকে মহর দেয়নি। সে আমাকে, আমার পরিবারকে সম্মান করত না আগে থেকেই। জীবন নিয়ে উদাসীন। ভাল চরিত্র জেনে সব মেনে নেই। সে মাফ চাই & বলে যে ভাল হয়ে যাবে কিন্তু আমি ভরসা করতে পারছিনা। আমি তালাক চাইলে সে বলে দিবে না। কিছুদিন পরে বলছে আজ থেকে তুমি মুক্ত। আমি সরে গেলাম তোমার জীবন থেকে। আমাদের কি তালাক হয়েছে?
৩ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী বোন!
এক.
বিবাহ একটি মহৎ ইবাদত। এটা নিছক সামাজিক কোনো রীতিনীতি নয়। নয় কোনো ছেলে খেলা। যেখানে আমরা জীবনের নূন্যতম বিষয়েও পরিবারের সাথে আলোচনা করে করি সেখানে বিবাহের ন্যায় গুরুত্বপূর্ণ, গুরুগম্ভীর ও দূরদৃষ্টি সম্পৃক্ত স্পর্শকাতর বিষয়ে কিভাবে আমরা পরিবারকে না জানিয়ে করার চিন্তা করি বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে।
bf/gf বা এজাতীয় যেকোনো সম্পর্ককে শরীয়ত কঠোরভাবে নিষেধ করেছে এবং এগুলো রোধে পর্দার বিধান দিয়েছে। কাজেই আপনার জন্য আবশ্যক ছিল আবেগ তাড়িত না হয়ে আবেগ কন্ট্রোল করে শরীয়ত সম্মত পন্থায় পারিবারের সাথে পরামর্শ করে বিবাহের সিদ্ধান্ত গ্রহন করা। তা না করে আপনি যেই পথে গিয়েছেন এখানে এজাতীয় ঘটনা (তড়িৎ সম্পর্ক- এবং তড়িৎ বিচ্ছেদ হওয়া স্বাভাবিক!! তাই এখনো সময় আছে বিষয়গুলো পারিবারিকভাবে সুরাহা করার। কাজেই ভয় লজ্জা, শঙ্কা ইত্যাদি ঝেড়ে ফেলে দিয়ে পরিবারকে বিষয়টি জানান এবং দ্বীন ও ইমানকে সামনে রেখে তাদের সম্মিলিত সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত থাকুন।
আল্লাহ তায়ালা সবাইকে দীনের সহিহ বুঝ ও শুভবুদ্ধি দান করুন। আমিন।
দুই.
তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন’ ইত্যাদি বাক্যগুলো তালাকের ইঙ্গিতসূচক (কিনায়ী) বাক্য। তালাকের নিয়তে বা তালাক সংক্রান্ত আলোচনা চলাকালে এসব বাক্য উচ্চারণ করলে স্ত্রী তালাক হয়ে যাবে। আর তালাকের নিয়ত ছাড়া এমনিতে, ধমকের নিয়তে বললে এর দ্বারা কোন তালাক পতিত হবে না।
তবে “তুমি মুক্ত” বাক্যটি যদি কোনো অঞ্চলে ‘ তুমি তালাক’ বাক্যের সমার্থক বাক্য হিসেবে ব্যবহৃত হয়; (যেমন ইংরেজি ‘ডিভোর্স’ শব্দটি বর্তমানে তালাক দেওয়ার অর্থে ব্যবহৃত হয়) তাহলে ‘তুমি মুক্ত’ বাক্যটি বলার কারণে ‘সরিহ’ সুস্পষ্ট তালাক পতিত হবে। এক্ষেত্রে নিয়তের কোনো প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকবে না।
আপনার প্রশ্নের বিবরণ অনুযায়ী মনে হয় আপনার স্বামী তালাকের নিয়তেই ‘তুমি মুক্ত’ বলেছে; কেননা তারপর শেষে সে বলেলে আমি সরে গেলাম তোমার জীবন থেকে, বলে বিষয়টিকে আরো সুনির্দিষ্ট করে দিয়েছে; কাজেই তিনি যত নিয়ত করেছেন তত তালাক পতিত হবে।
وَلَا شَيْءَ مِنْ الْكِنَايَةِ يَقَعُ بِهِ الطَّلَاقُ بِلَا نِيَّةٍ أَوْ دَلَالَةِ الْحَالِ كَمَا صَرَّحَ بِهِ فِي الْبَدَائِعِ، …………. فَإِنَّ سَرَّحْتُك كِنَايَةٌ لَكِنَّهُ فِي عُرْفِ الْفُرْسِ غَلَبَ اسْتِعْمَالُهُ فِي الصَّرِيحِ فَإِذَا قَالَ ” رهاكردم ” أَيْ سَرَّحْتُك يَقَعُ بِهِ الرَّجْعِيُّ مَعَ أَنَّ أَصْلَهُ كِنَايَةٌ أَيْضًا، وَمَا ذَاكَ إلَّا لِأَنَّهُ غَلَبَ فِي عُرْفِ الْفُرْسِ اسْتِعْمَالُهُ فِي الطَّلَاقِ (رد المحتار-زكريا-4\530، كرتاشى-3/299)
وفى الذخيرة: قال القدورى: ليست المغايرة بين العربية والفارسية من وجه آخر فقال: لو قال فى حال مذاكرة الطلاق بالعربية “خليتك” أنه يكون طلاقا ويتعين بدلالة الحال، ولو قال بالفارسية فى حال مذاكرة الطلاق أو فى حالة الغضب “بهشتم” لم يقع شيء حتى ينوى، وفى الحاوى: ولو قال عنيت بذلك الترك لها بالخروج يدين ديانة، ولا يدين قضاء، وقال محمد، ولو قال “هشتم” فى جواب “طلقنى” أو فى حالة الغضب فهى طالق، وإن لم يوجد ذلك لا يقع الطلاق مالم ينو به (الفتاوى التاتارخانية،كتاب الطلاق،الفصل الخامس في الكنايات،4/464،رقم-6680)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১