সবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নিলে তার শরয়ী দায় কার?
প্রশ্নঃ ১৫৮৬১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত কিছুদিন আগে আমার ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে তারপর ঐ হ্যাকার অনেক লোকের কাছে টাকা চেয়েছে তাদের মধ্যে এমন একজনে টাকা দিয়ে পেলেছে যার সাথে আমি সর্বদা লেনদেন করি এবং তাকে আমি টাকা চাইলে দেওয়ার জন্যও বলেছি আমার জানার বিষয় হলো হ্যাকারের নিয়ে যাওয়া টাকা আমার উপর দেওয়া আবশ্যক কি না? জানিয়ে বাদিত করবেন
২৩ জুন, ২০২৬
Daulatkhan Rd
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার যদি আপনার পরিচয় ব্যবহার করে আপনার পরিচিত কারো কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে থাকে, তাহলে মূলত সেই টাকার দায় হ্যাকারের ওপরই বর্তাবে। এর দায় বা জরিমানা আপনার ওপর আসবে না। কারণ আপনি টাকা গ্রহণ করেননি, কাউকে টাকা দিতে বলেননি এবং প্রতারণাও করেননি।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
অর্থ: কোনো ব্যক্তি অন্যের অপরাধের বোঝা বহন করবে না। [সূরা আল-আন‘আম: ১৬৪, সূরা আল-ইসরা: ১৫]
অর্থাৎ, একজনের অপরাধের দায় অন্য নির্দোষ ব্যক্তির ওপর বর্তাবে না।
এছাড়া হাদীসে এসেছে,
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنْ لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
অর্থ: হযরত উবাদা ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন, কোনো ক্ষতি করা যাবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং: ২৩৪০]
হাদীসের লিংক: https://muslimbangla.com/hadith/27631
আপনি পূর্বে ওই ব্যক্তিকে বলেও থাকেন যে, “আমি টাকা চাইলে দিয়ে দেবেন”, আর সে আপনার প্রতি আস্থার ভিত্তিতে হ্যাকারের পাঠানো বার্তাকে আপনার বার্তা মনে করে টাকা দিয়ে থাকে, তবুও শরিয়তের দৃষ্টিতে ওই টাকা পরিশোধ করা আপনার ওপর আবশ্যক হবে না। কারণ আপনি বাস্তবে টাকা চাননি এবং প্রতারণার সঙ্গেও জড়িত ছিলেন না; বরং সে অন্যের দ্বারা প্রতারিত হয়েছে, যেখানে আপনার কোনো হস্তক্ষেপ ছিল না।
তবে যেহেতু আপনার আর্থিক সামর্থ্য থাকে এবং তিনি আপনার ওপর আস্থা রেখেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সৌহার্দ্য বজায় রাখা এবং তাঁর ক্ষতি কিছুটা লাঘব করার জন্য স্বেচ্ছায় তাঁকে সম্পূর্ণ টাকা বা এর কিছু অংশ দিয়ে দেওয়া উত্তম। এটি নৈতিকতাপূর্ণ সদাচার ও ইহসানের অন্তর্ভুক্ত হবে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ
অর্থ: নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও সদাচারের নির্দেশ দেন। [সূরা আন-নাহল: ৯০]
সারকথা: হ্যাকারের প্রতারণায় নেওয়া টাকার শরয়ী দায় আপনার ওপর বর্তাবে না। তবে সামর্থ্য থাকলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করা উত্তম ও সওয়াবের কাজ হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১