গাইরে-কুফুতে বিবাহের শরয়ী হুকুম কী?
প্রশ্নঃ ১৬০০৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লহ,বিবাহ ঠিক হয় ও আংটি পড়ানো হয় এক হাফেজ-মাওলানার সাথে মেয়ের সম্মতিতে। একটা বখাটে ছেলে, মেয়ে কে কুফরি করে বাড়ী হতে নিয়ে যেয়ে মা-বাবার অনুমতি ব্যতিত (১৮ হয়নি) বিয়ে করে। পরবর্তীতে ৯/১০ পরে পিতা মেয়ে নিয়ে এসে, সরকারি কাজির মাধ্যমে ১৪/৫/২৬ তারিখে মেয়ে কে দিয়ে তালাক দিয়ে দেওয়ানো হয়েছে।এর মধ্যে তিন হায়েজ অতিবাহিত হয়েছে। তিন জন ওলামা কেরামের তদবিরের মাধ্যমে কুফরি কাটানোর আমল করা হচ্ছে।নির্যনবাস ও শারিরীক সম্পর্ক হওয়ার সুযোগ হয়নি।এখন এ-র শরিয়তের হুকুম কি? পরবর্তী বিবাহের বিষয়ে।
৫ জুলাই, ২০২৬
Balmantachar
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় নবীজি ﷺ এর বাণী মোতাবেক তিনটি বিষয় খেলার ছলে করলেও বাস্তবায়িত হয়ে যায়। তার মধ্যে একটি হল বিবাহ।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় এমন যেগুলির যথার্থ তো যথার্থই এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থ: বিবাহ, তালাক, রাজআত।—জামে' তিরমিযী ১১৮৪
এই হিসেবে যদি কোনো বালেগ (প্রাপ্তবয়স্ক) ও বিবেকসম্পন্ন মেয়ে দুজন সাক্ষীর সম্মুখে বিবাহ করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংগঠিত হওয়ার জন্য মৌলিক শর্ত পাওয়া যাওয়ার কারণে সেই বিবাহ সংঘটিত হয়ে যাবে, যদিও মেয়ে তার অলি (অভিভাবকের) অনুমতি ছাড়াই এই বিবাহ করে থাকে।
যদি মেয়েটি ওয়ালির অনুমতি ছাড়া কুফু (সমমানের) পাত্রের সঙ্গে বিবাহ করে, তাহলে তার ওয়ালির সেই বিবাহ বাতিল করার অধিকার থাকবে না।
কিন্তু যদি মেয়েটি ওয়ালির অনুমতি ছাড়া গাইরে কুফু (অসমমানের) পাত্রের সঙ্গে বিবাহ করে, তাহলে সন্তান জন্ম হওয়ার আগে পর্যন্ত মেয়ের ওয়ালির আদালতে গিয়ে এ বিবাহ ফাসখ (বাতিল) করার আবেদন করার অধিকার থাকবে। তবে বিবাহের পর যদি তাদের কোনো সন্তান জন্মে যায়, তাহলে আর ওয়ালির বিবাহ ফাসখ করার অধিকার থাকবে না।
কুফু বলতে বোঝায়—পাত্র যেন দ্বীনদারিতা, চরিত্র, বংশ, পেশা, আর্থিক অবস্থার দিক থেকে মেয়ের সমমানের বা তার চেয়ে উত্তম হয়।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে অভিভাবক শরীয়তসম্মতভাবে এ অধিকার প্রয়োগ করে সরকারি কাজির মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে ইদ্দতও সম্পন্ন হয়েছে, প্রশ্নের এই বর্ণনা সঠিক হয়ে মেয়েটির অন্যত্র বিবাহ করতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা থাকবে না।
(بدائع الصنائع: 2/ 247،کتاب النکاح، فصل ولایۃ الندب والاستحباب فی النکاح، ط: سعید )
"الحرة البالغة العاقلة إذا زوجت نفسها من رجل أو وكلت رجلاً بالتزويج فتزوجها أو زوجها فضولي فأجازت جاز في قول أبي حنيفة وزفر وأبي يوسف الأول، سواء زوجت نفسها من كفء أو غير كفء بمهر وافر أو قاصر، غير أنها إذا زوجت نفسها من غير كفء فللأولياء حق الاعتراض".
(فتاوی عالمگیری: 1/ 292، کتاب النکاح، الباب الخامس فی الاکفاء فی النکاح، ط: رشیدیہ)
"ثم المرأة إذا زوجت نفسها من غير كفء صح النكاح في ظاهر الرواية عن أبي حنيفة - رحمه الله تعالى - وهو قول أبي يوسف - رحمه الله تعالى - آخراً وقول محمد - رحمه الله تعالى - آخراً أيضاً، حتى أن قبل التفريق يثبت فيه حكم الطلاق والظهار والإيلاء والتوارث وغير ذلك، ولكن للأولياء حق الاعتراض ... وفي البزازية: ذكر برهان الأئمة أن الفتوى في جواز النكاح بكراً كانت أو ثيباً على قول الإمام الأعظم، وهذا إذا كان لها ولي، فإن لم يكن صح النكاح اتفاقاً، كذا في النهر الفائق، ولا يكون التفريق بذلك إلا عند القاضي، أما بدون فسخ القاضي فلا ينفسخ النكاح بينهما".
(فتاوی شامی: 3/ 86، کتاب النکاح، باب الکفاءۃ، ط: سعید)
"ونظم العلامة الحموي ما تعتبر فيه الكفاءة فقال: إن الكفاءة في النكاح تكون في ... ست لها بيت بديع قد ضبط، نسب وإسلام كذلك حرفة ... حرية وديانة مال فقط".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১