মহিলাদের জন্য বিচারকের চাকরি করার বিধান
প্রশ্নঃ ১৬১১৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন নারী, আমি কি জজ/বিচারকের পেশায় যেতে পারি? আপনাদের সেকশনে এই প্রশ্নের দুই রকম উত্তর দেখেছি।তাই আবার প্রশ্ন পাঠিয়েছি।
১৪ জুলাই, ২০২৬
মুলাদি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তে নারীর পর্দার বিষয়ে অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে এবং নারীর জন্য নিজ গৃহে অবস্থান করাকেই অধিক পছন্দনীয় করা হয়েছে। এমনকি ইবাদতের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঘরের ভেতরে নামাজ পড়াকেই বেশি পছন্দ করতেন এবং এ ব্যাপারে তাকিদ দিয়েছেন।
একাবর জনৈক নারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার পেছনে মসজিদে নববীতে নামাজ পড়তে পছন্দ করি। উত্তরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, আমি জানি যে তুমি আমার পেছনে নামাজ পড়তে পছন্দ করো; কিন্তু তোমার জন্য তোমার ঘরের নির্জন কোণে নামাজ পড়া মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়েও উত্তম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দ্বীনের শিক্ষা যখন পূর্ণতা পায় এবং পরিবেশের পরিবর্তনের কারণে ফিতনার আশঙ্কা দেখা দেয়, তখন হযরত ওমর (রা.) নারীদের মসজিদে উপস্থিত হওয়ার ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করেন। সাহাবায়ে কেরামও এই সিদ্ধান্তের ওপর ঐক্যমত পোষণ করেন। এমনকি উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীদের বর্তমান অবস্থা দেখতেন, তবে তিনি অবশ্যই তাদের মসজিদে আসার অনুমতি দিতেন না।
ইসলামি শরিয়ত নারীর নিরাপত্তার স্বার্থে তার উপার্জনের জন্য বাইরে বের হওয়াকেও নিরুৎসাহিত করেছে। নারীর ভরণপোষণের পূর্ণ দায়িত্ব পুরুষের ওপর ন্যস্ত করা হয়েছে। বিয়ের আগে এই দায়িত্ব পিতার এবং বিয়ের পর তা স্বামীর ওপর অবধারিত। ফলে প্রয়োজন ছাড়া নারীর বাইরে যাওয়ার আবশ্যকতা থাকে না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নারী হলো গোপন রাখার বস্তু (আওরাত); সে যখন ঘর থেকে বের হয়, শয়তান তখন তাকে অন্যের চোখে সুশোভিত করে দেখায়।
ইসলামি শরিয়তে নারীর স্বাভাবিক অবস্থান ঘরের অভ্যন্তরে হলেও, বিশেষ প্রয়োজনে বা তীব্র বাধ্যবাধকতার ক্ষেত্রে শর্তসাপেক্ষে বাইরে বের হওয়ার অবকাশ রয়েছে। যদি কোনো নারীর ভরণপোষণের জন্য কোনো অভিভাবক বা উপার্জনকারী না থাকে এবং তিনি জীবনধারণের জন্য তীব্র সংকটে পড়েন, তবে তিনি উপার্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো, তাঁকে অবশ্যই পূর্ণ শরয়ি পর্দা বজায় রাখতে হবে, গায়রে মাহরাম পুরুষের সাথে অপ্রয়োজনীয় আলাপচারিতা থেকে বিরত থাকতে হবে এবং এমন কোনো কর্মস্থল বেছে নেওয়া যাবে না যেখানে পরপুরুষের সাথে নির্জনে অবস্থানের পরিবেশ তৈরি হয়।
অতএব, যদি কোনো নারীর ক্ষেত্রে এমন কোনো তীব্র বাধ্যবাধকতা না থাকে, তবে ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যাওয়া তাঁর জন্য সমীচীন নয়। আর যদি বাধ্যবাধকতা থাকেই, তবে উপার্জনের মাধ্যমটি এমন হতে হবে যেখানে পর্দার বিধান রক্ষা করা সম্ভব হয়।
নারীর শারীরিক গঠন, মানসিক সংবেদনশীলতা এবং প্রাকৃতিক কিছু সীমাবদ্ধতার কারণে বিচারকের (কাজী) গুরুদায়িত্ব তাঁর ওপর অর্পণ করাকে ইসলামি শরিয়ত সঠিক মনে করে না। তা সত্ত্বেও, যদি কোনো নারীকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয় (যদিও নিয়োগদানকারীরা এর জন্য গুনাহগার হবেন), তবে 'হুদুদ ও কিসাস' (নির্ধারিত দণ্ডবিধি ও হত্যার বদলে হত্যা) সংক্রান্ত মামলা ব্যতীত অন্যান্য সাধারণ বিষয়ে তাঁর বিচারিক ফয়সালা কার্যকর ও গ্রহণযোগ্য হবে।
القرآن الکریم: (النساء، الآیة: 34)
الرِّجَالُ قَوَّامُوْنَ عَلٰی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعْضَہُمْ عَلٰی بَعْضٍ وَّبِمَآ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِہِمْ ۔۔۔ الخ
و قوله تعالی: (الأحزاب، الآیة: 33)
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى۔۔۔۔الخ
و قوله تعالی: (الأحزاب، الآیة: 53)
وإذا سألتموهن متاعاً فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن ۔۔۔الخ
المحیط البرھانی: (236/5، ط: ادارۃ القرآن)
وعسی لا تجد من یسوی امرھا، فتحتاج الی الخروج لتسویة امر معیشتھا غیر ان الامر المعیشة عادۃ تسوی بالنھار دون اللیالی، فابیح لھا الخروج بالنھا دون اللیالی
الدر المختار مع رد المحتار: (569/5، ط: سعید)
( قوله :واذا بلغ الذکور حد الکسب)ای قبل بلوغھم مبلغ الرجال اذ لیس له اجبارھم علیه بعدہ (قوله : بخلاف الاناث) فلیس له ان یؤ جرھن فی عمل، او خدمة ،تتارخانیة، لان المستاجر یخلو بھا وذ لك سیئ فی الشرع ذخیرة ،ومفادہ انه یدفعها الی امراۃ تعلمها حرفة کتطریز وخیاطة اذ لا محذور فیه
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১