ভয় দেখানোর জন্য তালাক দেওয়ার হুকুম
প্রশ্নঃ ১৬১১৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আামার জামাই বলেন,যদি আমি "তুই" বলি,যেদিন বলি ওইদিনই তালাক,তালাক,তালাক,তালাক।আমার কথা হচ্ছে, এইটার দ্বারা কয় তালাক পতিত হবে,যদি আমি শর্ত বঙ্গ করি?উনি এখন বলতেছে উনি আামাক ভয় দেখাতে বলছেন,জোর দিতে তালাক,তালাক,তালাক,তালাক,এরকম বলছেন,এবং এর দ্বারা ১ তালাক বুঝায়ছে বলেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তালাকের স্পষ্ট শব্দ ব্যবহার করে তালাক দিলে বা তালাকের শর্তযুক্ত করলে শুধু ভয় দেখানোর উদ্দেশ্য ছিল এ কারণে তালাক বাতিল হয়ে যায় না। তালাকের ক্ষেত্রে নিয়ত না থাকলেও তালাকের সারীহ (স্পষ্ট) শব্দ দ্বারা তালাক সংঘটিত হয়ে যায়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
অর্থ: “তিনটি বিষয় এমন—সেগুলো ইচ্ছাকৃতভাবে করলে যেমন কার্যকর হয়, ঠাট্টা-তামাশা করেও করলে তেমনই কার্যকর হয়: বিবাহ, তালাক ও রুজূ‘।” (সুনান আবু দাউদ, হাদীস: ২১৯৪)
অতএব, যদি স্বামী শর্তসাপেক্ষে বলেন, "যদি আমি 'তুই' বলি, তাহলে তালাক, তালাক, তালাক", এরপর স্ত্রীকে "তুই" বলে সম্বোধন করেন, তাহলে শর্ত পূর্ণ হওয়ার কারণে তিন তালাক কার্যকর হবে। পরে তিনি যদি বলেন, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল বা এক তালাক বোঝাতে চেয়েছিলেন, তা দ্বারা হুকুম পরিবর্তিত হবে না।
الھندیة: (الفصل الثالث في تعلیق الطلاق، 420/1، ط: دار الفکر)
و وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق۔
الدر المختار مع رد المحتار: (باب التعلیق مطلب فیما لوتعدد الاستثناء، 376/3)
وقد عرف في الطلاق أنه لو قال: إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق وقع الثلاث
يعني بدخول واحد
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৮৬১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের স্ত্রী কে কোনো ব্যাক্তি তালাক দিয়ে বিদায় করে দিল আবার যদি আনতে চান শরিয়াতে নিয়ম কি হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
তালাকের কয়েকটি ধরন ও কয়েকটি পর্যায় রয়েছে।
আপনার এই প্রশ্নের উত্তর এককথায় দেয়া সম্ভব নয়।
নিম্নে আমরা তিনটি পর্যায়ে মাসআলা উল্লেখ করছি। আলোচনাগুলো ভালোভাবে পড়ে আপনার প্রশ্নের উত্তর বের করে নিন।
১. নিজের স্ত্রীকে এক طلاق رجعي তালাক রিজঈ দিয়ে থাকে, তাহলে ইদ্দত অতিবাহিত হওয়ার পূর্বে স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। বিবাহ নবায়ন লাগবে না।
ইদ্দত অতিবাহিত হয়ে গেলে বিবাহ নবায়ন লাগবে।
২. স্ত্রীকে এক অথবা দুই তালাক দিল (তিন তালাক দেয়নি)। তাহলে স্ত্রীকে নতুন মোহর দিয়ে পুনরায় বিবাহ করতে পারবে।
৩. স্ত্রীকে মৌখিক অথবা লিখিতভাবে, একসঙ্গে অথবা ভিন্ন ভিন্নভাবে তিন তালাক দিলে এই স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ বন্ধ হয়ে গেছে। স্ত্রী তিন তালাকের ইদ্দত শেষ করার পর অন্যত্র বিবাহ করে নিলে, দ্বিতীয় স্বামীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়ার পর ঐ স্বামী তালাক দিলে অথবা মারা গেলে তার ইদ্দত শেষ হওয়ার পর ইচ্ছে করলে পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় নতুন মোহর ধার্য করে বিবাহ করতে পারবে। এ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই।
فَاِنۡ طَلَّقَہَا فَلَا تَحِلُّ لَہٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰی تَنۡکِحَ زَوۡجًا غَیۡرَہٗ ؕ فَاِنۡ طَلَّقَہَا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یَّتَرَاجَعَاۤ اِنۡ ظَنَّاۤ اَنۡ یُّقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ یُبَیِّنُہَا لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ
অতঃপর সে (স্বামী) যদি (তৃতীয়) তালাক দিয়ে দেয় তবে সে (তালাকপ্রাপ্ত স্ত্রী) তার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না, যতক্ষণ না সে অন্য কোনও স্বামীকে বিবাহ করবে। অতঃপর যদি সে (দ্বিতীয় স্বামী) তাকে তালাক দিয়ে দেয়, তবে তাদের জন্য এতে কোন গুনাহ নেই যে, তারা (নতুন বিবাহের মাধ্যমে) পুনরায় একে অন্যের কাছে ফিরে আসবে শর্ত হল, তাদের প্রবল ধারণা থাকতে হবে যে, (এবার) তারা আল্লাহর সীমা কায়েম রাখতে পারবে। এসব আল্লাহর স্থিরীকৃত সীমা, যা তিনি জ্ঞানবান লােকদের জন্য স্পষ্টরূপে বর্ণনা করছেন।
—আল বাকারা - ২৩০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন