“তোমাকে বিয়ে করলে তিন তালাক”—এ শর্ত থেকে বাঁচার উপায় কী?
প্রশ্নঃ ১৬২৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা মেয়ের সাথে আমার বিয়ের কথা অনেকটা সম্পন্ন। পরে মেয়ের স্বাধীন চলাফেরা, নন-মাহরাম মেইনটেইন ঠিক না দেখায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়েকে সংশোধন করতে না পেরে বলেছি, তোমাকে বিয়ে করলে, তুমি ৩ তালাক। এক্ষেত্রে কি ৩ তালাক হয়ে যাবে? কোনো উপায়ে কি বিয়ে সম্ভব না?
২৪ জুলাই, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, যদি কেউ বলে—"তোমাকে বিয়ে করলে, তুমি ৩ তালাক”—তাহলে সে তাকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই শর্ত পাওয়া যাওয়ার কারণে ৩ তালাক হয়ে যাবে।
সুতরাং, প্রশ্নোক্ত সুরতে ওই ব্যক্তি পরবর্তীতে কখনো সেই মেয়েকে বিয়ে করলে বিয়ে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর তিন তালাক পতিত হবে। ফলে ওই মেয়ে হুরমতে গলিজা তথা চিরস্থায়ীভাবে তার জন্য হারাম হয়ে যাবে এবং শরঈভাবে অন্যত্রে বিবাহের পূর্বে তাদের মধ্যে পুনরায় বিবাহের কোনো বৈধ সুযোগ থাকবে না।
তবে একবার তালাকের শর্ত পূরণ হয়ে গেলে তার সেই শর্ত শেষ হয়ে যাবে। অতএব, পরবর্তীতে শরঈভাবে অন্যত্রে বিবাহের পর যদি সে একই মেয়েকে পুনরায় বিয়ে করে, তাহলে এবার তার ওপর আর কোনো তালাক পতিত হবে না।
এর থেকে নিষ্কৃতির কৌশল,
আর যদি প্রথমবার ওই ব্যক্তি নিজে বিয়ে না করে; বরং অন্য কোনো ব্যক্তি তার পক্ষ থেকে তার অনুমতি ছাড়াই ওই মেয়ের সঙ্গে তার বিয়ে করিয়ে দেয়, এরপর ওই ব্যক্তি বিষয়টি জানার পর মুখে বিয়ের অনুমতি না দেয়, বরং নীরব থাকে, এবং মেয়ের কাছে সম্পূর্ণ মোহর অথবা তার কিছু অংশ পাঠিয়ে দেয় এবং সেই পাঠানো মোহর মেয়ের কাছে পৌঁছে যায়; অথবা ওই ব্যক্তি কোনো কাগজে বিয়ের অনুমতি লিখে দেয়—তাহলে সেই বিয়ে কার্যকর হয়ে যাবে। এ অবস্থায় তার ওপর কোনো তালাকও পতিত হবে না।
(شامی، کتاب الأیمان، باب الیمین فی الضرب الخ، ج:3، ص: 846، ط: سعید)
"(حلف لايتزوج فزوجه فضولي فأجاز بالقول حنث، وبالفعل) ومنه الكتابة خلافاً لابن سماعة (لا) يحنث، به يفتى، خانية".
وفي الرد:
"(قوله: وبالفعل) كبعث المهر أو بعضه بشرط أن يصل إليها، وقيل: الوصول ليس بشرط، نهر. وكتقبيلها بشهوة وجماعها، لكن يكره تحريماً لقرب نفوذ العقد من المحرم، بحر. قلت: فلو بعث المهر أولاً لم يكره التقبيل والجماع؛ لحصول الإجازة قبله".
(مجمع الانہر: کتاب الطلاق، باب التعلیق، ج:2، ص: 60، ط: دارالکتب العلمیۃ)
"فلو قال (تفريع لما قبله): كلما تزوجت امرأةً فهي طالق، تطلق بكل تزوج، ولو وصلية بعد زوج آخر؛ لأن صحة هذا اليمين باعتبار ما سيحدث من الملك وهو غير متناه.
وعن أبي يوسف أنه لو دخل على المنكر فهو بمنزلة كل، وتمامه في المطولات، والحيلة فيه عقد الفضولي أو فسخ القاضي الشافعي، وكيفية عقد الفضولي أن يزوجله فضولي فأجاز بالفعل بأن ساق المهر ونحوه لا بالقول؛ فلاتطلق، بخلاف ما إذا وكل به لانتقال العبارة إليه".
(شامي ۴؍۵۹۴ زکریا)
إذا قال: کل امرأۃ أتزوجہا طالق، والحیلۃ فیہ ما في البحر من أنہ یزوجہ فضولي، ویجیز بالفعل کسوق الواجب إلیہا۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১