তালাকের হুমকি দিলে কি তালাক কার্যকর হয়?
প্রশ্নঃ ১৬২৫৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয় পাশে wife ও ছিলেন, এক পর্যায়ে আমি বলে ফেলি "তালাকের ব্যবস্থা করছি, কাবিন সব দিয়ে দিবো" আর আমার শাশুড়িও বলে এখনই দিবি, আমি দিচ্ছি বলে অন্য রুমে চলে যাই, পরে আর কিছু হয় না। এখানে কি আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। আর জনাব আমাকে কিছু ব্যক্তিগত নসিহত করুন।
২৪ জুলাই, ২০২৬
ঢাকা ১২১২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় বাই, তালাক অতীত বা বর্তমানকাল নির্দেশকারী শব্দের মাধ্যমে সংঘটিত হয়। আর যেসব শব্দের মাধ্যমে শুধু তালাক দেওয়ার হুমকি দেওয়া হয় অথবা ভবিষ্যতে তালাক দেওয়ার ইচ্ছা ও সংকল্প প্রকাশ করা হয়, সেসব শব্দ দ্বারা তালাক সংঘটিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বলা যে, তালাক দিচ্ছি বা “তালাকের ব্যবস্থা করছি, কাবিন সব দিয়ে দিবো”—এভাবে তালাক দেওয়ার হুমকি দিলে বা ইচ্ছা ব্যক্ত করলে, এর দ্বারা তালাক সংঘটিত হবে না।
উল্লেখ্য, তালাক অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। তালাক কোনো ছেলে-খেলা নয়; আবার এটি স্ত্রীকে ঘায়েল বা ভয় দেখানোর হাতিয়ারও নয়। বরং এটি শরিয়তপ্রদত্ত দাম্পত্য সম্পর্কের ইতি টানার একটি স্পর্শকাতর ও বিশেষ প্রক্রিয়া। কাজেই কথায় কথায় স্ত্রীকে তালাকের হুমকি দেওয়া বা তালাক-সংক্রান্ত শব্দ উচ্চারণ করা শরিয়তসম্মত নয়। অনেক সময় রাগ বা হুমকির ভাষায় এ ধরনের শব্দ উচ্চারণের কারণে এমন জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেখান থেকে উত্তরণের সুযোগ নাও থাকতে পারে। তাই স্বামী-স্ত্রী উভয়েরই উচিত রাগের সময় বিশেষভাবে ধৈর্য ধারণ করা এবং তালাকের শব্দ বা এ-জাতীয় বাক্য উচ্চারণ থেকে সম্পূর্ণ বিরত থাকা।
তাই তালাকের শব্দ উচ্চারণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। পারিবারিক সমস্যার সমাধানে তালাককে হুমকি হিসেবে ব্যবহার না করে ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক আলোচনা এবং প্রয়োজনে অভিজ্ঞ আলেমদের পরামর্শ গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে উত্তম আচরণ ও সংযমের তাওফীক দান করুন। আমীন।
العقود الدرية في تنقيح الفتاوى الحامدية (1/ 38)
صيغة المضارع لا يقع بها الطلاق إلا إذا غلب في الحال۔
(الدر المختار: کتاب الطلاق،باب الصریح،ج3،ص248،ط؛سعید)
"(قوله وما بمعناها من الصريح) أي مثل ما سيذكره من نحو: كوني طالقا واطلقي ويا مطلقة بالتشديد، وكذا المضارع إذا غلب في الحال مثل أطلقك كما في البحر."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১