প্রশ্নঃ ১৬২৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
স্বামী তার স্ত্রীকে রেগে বললেন যাও তুমি তালাক তালাক তালাক। এক তালাক দুই তালাক তিন তালাক সেভাবে বলে নাই শুধু বলছে তুমি তালাক তালাক তালাক ।
এখন এই মাসালার হুকুম কি তিন তালাক হবে? তিন কিতাবের হাওলাসহ মাসালাটা জানালে উপকৃত হতাম
১১ এপ্রিল, ২০২২
ঢাকা
১২২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথমত আমরা তালাকের মতো স্পর্শকাতর বিষয়টি আমাদের এই সংক্ষিপ্ত ও উন্মুক্ত প্লেসে উল্লেখ না করতে বলবো। বরং এর জন্য সরাসরি বিজ্ঞ ওলামায়ে কেরাম ও অভিজ্ঞ মুফতি মহোদয়ের শরণাপন্ন হওয়া জরুরি। তবে প্রশ্নকারীরা যখন জিজ্ঞেস করেই বসেন তখন তাদের বর্ণনার ভিত্তিতে আমরা জবাব দিয়ে থাকি। বর্ণনার ভিন্নতায় হুকুমের পরিবর্তন হলে কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই নারীর ওপর তিনতালাক পতিত হয়েছে। এখন তাদের আর সংসার করার সুযোগ নেই। বরং উভয়কে আজীবনের জন্য সম্পূর্ণ আলাদা হয়ে যেতে হবে।
শরীয়তে তিন তালাকের পর পূণরায় সংসার করার জন্য যে কঠিন শর্তারোপ করেছে আত্মমর্যাদাসম্পন্ন কোনো মানুষ সেই পথ গ্রহন করতে পারে না।
তার পদ্ধতি হচ্ছে তিন তালাকের পর ইদ্দত পূর্ণ করে কোনো প্রকারের শর্তারোপ ছাড়া অন্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হবে। তারপর নতুন স্বামীর সাথে স্বামী-স্ত্রীসুলভ আচরণ হওয়ার পর তিনি যদি সেচ্ছায় তাকে তালাক দেয় তাহলে ইদ্দত পুরণ করে নতুন মোহর নির্ধারণের মাধ্যমে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন।
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ۗ
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন