বিলম্বে বিদ্যুৎ বিলের অতিরিক্ত টাকা প্রদানের বিধান
প্রশ্নঃ ১৬৯৪৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের সমাজে যে বিদ্যুৎ বিল সময়মত না দিলে পরবর্তীতে বাড়তি টাকা দিতে হয় এটা শরীয়ত সম্মত কিনা,
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিদ্যুৎ কোম্পানিগুলোর পক্ষ থেকে বিল দেরিতে দেওয়ার কারণে অতিরিক্ত টাকা জরিমানা হিসেবে ধার্য করা এবং তা নিজেদের আয় হিসেবে ভোগ করা শরীয়তসম্মত নয়; বরং এটি সুদের অন্তর্ভুক্ত।
বিদ্যুৎ ব্যবহারের পর যে বিলটি আসে, শরীয়তের দৃষ্টিতে তা গ্রাহকের ওপর একটি ঋণ।
জাহেলিয়াত যুগের সুদের অন্যতম রূপ ছিল, ঋণগ্রহীতা নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে ঋণদাতা বলত, হয় টাকা পরিশোধ করো, না হয় সময় বৃদ্ধির কারণে অতিরিক্ত টাকা বাড়িয়ে দাও (إِمَّا أَنْ تَقْضِيَ وَإِمَّا أَنْ تُرْبِيَ)।
ফিকহের সর্বসম্মত মূলনীতি হলো:
كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ رِبًا
ঋণের বিপরীতে যেকোনো ধরনের অতিরিক্ত বা লাভ গ্রহণ করা সুদ।
যেহেতু কোম্পানিগুলো এই সুদী জরিমানা আরোপ করে রেখেছে, তাই একজন সচেতন মুসলিম গ্রাহকের জন্য করণীয় হলো, বিলম্ব না করে সময়মতো বিল দেওয়া।
টাকা থাকা সত্ত্বেও গড়িমসি করে বিল বাকি রাখা এবং পরবর্তীতে সুদী জরিমানা দেওয়ার ক্ষেত্র তৈরি করা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহের কাজ।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ
ধনী ও সামর্থ্যবান ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি বা বিলম্ব করা স্পষ্ট জুলুম। (সহিহ বুখারি: ২২৮৭; সহিহ মুসলিম: ১৫৬৪)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/2142
এবং সুদ দেওয়া ও নেওয়া উভয়টিই অভিশপ্ত কাজ (সহিহ মুসলিম: ১৫৯৮)
আর কোনো কারণে অপারগ হয়ে বা ভুলবশত সময় পার হয়ে গেলে বাধ্য হয়ে জরিমানা দেওয়া ছাড়া উপায় থাকে না, তবে ইচ্ছাকৃতভাবে এমনটা কখনো করা যাবে না।
**إعلاء السنن: (باب الانتفاع بالمرهون، رقم الحديث: ٥٨١٨، ١٨/٦٤، ط: إدارة القرآن والعلوم الإسلامية)**
**عن ابن سيرين قال: جاء رجل إلى ابن مسعود رضي الله عنه فقال: إن رجلاً رهنني فرسًا فركبتها، قال: ما أصبت من ظهرها فهو ربا. .......**
**قلت: هذان الأثران يدلان على أنه لا يجوز للمرتهن الانتفاع بالمرهون؛ لأنه ربا.**
**رد المحتار: (مطلب في التعزير بأخذ المال، ٤/٦١، ط: سعيد)**
**والحاصل أن المذهب عدم التعزير بأخذ المال**
**وفيه أيضًا: (مطلب في التعزير بأخذ المال، ٤/٦١)**
**لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعي**
**عن ابن سيرين قال: جاء رجل إلى ابن مسعود رضي الله عنه فقال: إن رجلاً رهنني فرسًا فركبتها، قال: ما أصبت من ظهرها فهو ربا. .......**
**قلت: هذان الأثران يدلان على أنه لا يجوز للمرتهن الانتفاع بالمرهون؛ لأنه ربا.**
**رد المحتار: (مطلب في التعزير بأخذ المال، ٤/٦١، ط: سعيد)**
**والحاصل أن المذهب عدم التعزير بأخذ المال**
**وفيه أيضًا: (مطلب في التعزير بأخذ المال، ٤/٦١)**
**لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعي**
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১