ভাড়াটে লোক দিয়ে হত্যা করলে হদ কার উপর আসবে
প্রশ্নঃ ১৭০৩৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাড়াটে লোক দিয়ে হত্যা করলে হদ কার উপর আসবে বিস্তারিত জানতে চাই। দলিল সহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে ব্যক্তি টাকার বিনিময়ে নিজ ইচ্ছায় ও সজ্ঞানে কাউকে হত্যা করেছে, মূল কিসাস তার ওপরই বাস্তবায়িত হবে। কারণ সে একজন বালেগ ও বিবেকবান ব্যক্তি এবং সে কোনো জবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ও লোভে পড়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শরীয়তের দৃষ্টিতে ভাড়ার চুক্তি তাকে কোনো বৈধতা দেয় না।
অধিকাংশ ফকীহদের মূলনীতি অনুযায়ী, নির্দেশদাতার ওপর সরাসরি কিসাস ধার্য হবে না; কারণ সে হত্যার সরাসরি সম্পাদনকারী নয়, বরং পরোক্ষ কারণ। তবে সে মারাত্মক কবিরা গুনাহ ও হত্যাকাণ্ডের মূল উস্কানিদাতা হওয়ার কারণে কঠোর তাযীরের মুখোমুখি হবে। বিচারক বা ইসলামী রাষ্ট্রপ্রধান তাকে আমৃত্যু কারাদণ্ড, কঠোর শারীরিক শাস্তি অথবা সমাজের ফেতনা ও ফাসাদ দূরীকরণে সিয়াসাতান প্রশাসনিক প্রয়োজনে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন।
«شرح القواعد الفقهية» (ص447)
(القاعدة التاسعة والثمانون (المادة / 90)
"إذا اجتمع المباشر والمتسبب يضاف الحكم إلى المباشر"
«الشرح الكبير» (9/ 342 ط المنار)
«مسألة) (وإن أمر كبيراً عاقلاً عالماً بتحريم القتل به فقتل فالقصاص على القاتل) لا نعلم فيه خلافاً لأنه قاتل ظلماً فوجب عليه القصاص»
«الأصل» لمحمد بن الحسن (4/ 18)
«وكذلك الرجل يستأجر الرجل ليقتل له رجلاً أو ليشجه أو ليضربه ظلماً فإن ذلك لا يجوز، ولا أجر له. وكذلك كل إجارة وقعت من رجل إلى رجل في مظلمة فإن الإجارة في ذلك فاسدة، ولا أجر له»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন