খতনা সম্পর্কিত কুসংস্কার
প্রশ্নঃ ১৭৩৬৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খতনা বা মুসলমানি করার পর শুধু একটা রুমে থাকতে হবে? অন্য রুমে বা বাইরে গেলে নাকি সুত বাজে।৭ দিন পর ঘরের সব জিনিস ধুতে হয়।
১৫ নভেম্বর, ২০২৬
ইসলামাবাদ
৩৬৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামি শরিয়তের দৃষ্টিতে খতনা বা মুসলমানি করার পর নির্দিষ্ট সাত দিন একটি রুমে অবস্থান করা, অন্য রুমে গেলে ‘সুতক’ লাগা কিংবা সাত দিন পর ঘরের সব জিনিসপত্র ধুয়ে ফেলা, এসবের কোনো শরয়ি ভিত্তি নেই।
এগুলো মূলত সামাজিক কুসংস্কার। এগুলোকে ইসলামের বিধান মনে করা সঠিক নয়।
কেননা কোনো ব্যক্তির খতনা হওয়ার কারণে তার শরীর বা চলাফেরার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো অপবিত্র হয়ে যায় না।
তাই এসব কুসংস্কার পরিত্যাজ্য এবং এসব থেকে বিরত থাকা উচিত।
আল্লাহ তাআলা বলেন,
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ
অর্থ: “তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি।” সুরা আল-হাজ্জ, আয়াত: ৭৮।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ». فَقَالَ أَعْرَابِيٌّ مَا بَالُ الإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ فَيُخَالِطُهَا الْبَعِيرُ الأَجْرَبُ فَيُجْرِبُهَا قَالَ «فَمَنْ أَعْدَى الأَوَّلَ " . قَالَ مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فَحَدَّثَنِي رَجُلٌ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ " . قَالَ فَرَاجَعَهُ الرَّجُلُ فَقَالَ أَلَيْسَ قَدْ حَدَّثْتَنَا أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ». قَالَ لَمْ أُحَدِّثْكُمُوهُ . قَالَ الزُّهْرِيُّ قَالَ أَبُو سَلَمَةَ قَدْ حَدَّثَ بِهِ وَمَا سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ نَسِيَ حَدِيثًا قَطُّ غَيْرَهُ. সুনানে আবূ দাউদ: ৩৯১১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন