শিশুর অনুমতি ছাড়া তার কাপড় দান করা জায়েয
প্রশ্নঃ ১৭৪১৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মেয়ের বয়স ২ বছর ৪মাস। তার কিছু পুরাতন কাপড় আছে যেগুলো আমি গরীব কোন মানুষকে দিয়ে দিতে চাই। আমার মেয়ে তো ছোট তার কাছে অনুমতি নেয়া তো সম্ভব না। এক্ষেত্রে তার কাপড় অন্যদের দান করার বিধান কি? তাকে না বলে যে মানুষকে দিচ্ছি এইজন্য কি গুনাহ হবে?
২২ নভেম্বর, ২০২৬
পঞ্চগড়
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাবা-মা সন্তানকে কাপড় কিনে বা তৈরি করে দেওয়ার মাধ্যমে সাধারণত তার মালিক বানিয়ে দিলে, কাপড়গুলো সন্তানের সম্পত্তি হয়ে যায়। আত্মীয়স্বজন বা অন্য কেউ শিশুকে উপহার হিসেবে কাপড় দিলেও সাধারণত তা শিশুর মালিকানাধীন হয়।
সুতরাং কাপড়গুলো মেয়ের মালিকানাধীন হলে, সেগুলো অন্যকে দান করার ক্ষেত্রে তার সম্পদের অধিকার বিবেচনা করতে হবে। তবে কাপড়গুলো ছোট হয়ে যাওয়ার পরও যদি সেগুলোর উল্লেখযোগ্য ব্যবহারযোগ্য বা আর্থিক মূল্য থাকে, তাহলে সেই মূল্য মেয়ের জন্য সংরক্ষণ করে কাপড়গুলো গরিবকে দান করা যাবে।
অন্যদিকে, কাপড়গুলো যদি একেবারেই মূল্যহীন বা ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তাহলে সেগুলো দান করার ক্ষেত্রে উল্লেখযোগ্য আর্থিক অধিকার নষ্ট হওয়ার বিষয় থাকে না।
আর বাবা-মা যদি কাপড় কেনার সময় নিজেদের মালিকানা বজায় রেখে কেবল ব্যবহারের জন্য সন্তানকে দিয়ে থাকেন, তাহলে কাপড়গুলো তাঁদের সম্পত্তি থাকবে। এ অবস্থায় সন্তান বড় হয়ে গেলে বা কাপড়গুলো ছোট হয়ে গেলে অন্যকে দান করতে পারবেন।
এ বিষয়ে ফিকহের কিতাবে এসেছে,
اتَّخَذَ لِوَلَدِهِ ثِيَابًا لَيْسَ لَهُ أَنْ يَدْفَعَهَا إِلَى غَيْرِهِ إِلَّا إِذَا بَيَّنَ وَقْتَ الِاتِّخَاذِ أَنَّهَا عَارِيَةٌ
কেউ নিজের সন্তানের জন্য কাপড় তৈরি বা ক্রয় করলে তা অন্য কাউকে দেওয়ার অধিকার তার নেই; তবে কাপড় তৈরি বা ক্রয় করার সময় যদি স্পষ্ট করে দেয় যে, এগুলো শুধু ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে, তাহলে ভিন্ন কথা। (রদ্দুল মুহতার, ৫/৬৮৯)
উল্লেখ্য, বাবা-মা সন্তানের ভরণপোষণ ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করেন, এটি তাঁদের দায়িত্ব। এ কারণে সন্তানের মালিকানাধীন সম্পদ তাঁদের হয়ে যায় না। তবে সন্তানের সম্পদ থাকলে সেক্ষেত্রে বাবা-মার খরচের দায়িত্ব থাকে না বরং তাদের সম্পদ থেকেই খরচ করা যায়। আর পুরোনো কাপড়ের মূল্য যদি বাস্তবিকই নগণ্য হয়, তাহলে সেটি বিবেচনায় নেওয়া যেতে পারে। শুধু ফেলে দেওয়ার পরিবর্তে গরিবকে দিয়ে দেওয়া উত্তম। কিন্তু উল্লেখযোগ্য মূল্য থাকলে তা সন্তানের জন্য সংরক্ষণ করাই উচিত।
تبيين الحقائق وحاشية الشلبي: (٩٦/٥)
قال في فتاوى القاضي ظهير الدين ولو اتخذ لولده الصغير ثيابا، ثم أراد أن يدفع إلى ولد آخر ليس له ذلك إلا أن يبين وقت الاتخاذ أنه عارية له؛ لأن المعتبر في الباب التعارف وفي التعارف يراد بهذا البر والصلة.
الفتاوى الهندية: (٣٨٣/٤)
ولو أن رجلا اتخذ وليمة للختان فأهدى إليه الناس اختلف المشايخ رحمهم الله تعالى فيها قال بعضهم هي للولد سواء قالوا هي للصغير أو لم يقولوا سلموها إلى الأب أو إلى الابن لأنه هو الذي اتخذ الوليمة للولد وقال بعضهم هي للوالدين وقال بعضهم إذا قالوا للولد فهي له وإن لم يقولوا شيئا فهي للوالد قال الفقيه أبو الليث رحمه الله تعالى إن كانت الهدية مما يصلح للصبي مثل ثياب الصبي أو شيء يستعمل للصبيان فهي للصبي وإن كانت الهدية دراهم أو دنانير أو شيئا من متاع البيت أو الحيوان فإن أهداه أحد من أقرباء الأب أو من معارفه فهي للوالد.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন