কার্টুন দেখার শরয়ী বিধান কী?
প্রশ্নঃ ২০০৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কার্টুন দেখার শরয়ী বিধান কী? যদি কেউ নিয়মিত কার্টুন দেখতে থাকেন তাহলে তার পিছনে নামাজ আদায় করার শরয়ী বিধান কী হবে?
৩ জুলাই, ২০২২
ওয়েস্ট বেঙ্গল ৭৪৩২৯২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কার্টুন দেখার বিধানঃ-
শরীয়তে কোনো প্রাণীর ছবি অংকন করা, চিত্র ধারণ করা সম্পূর্ণ হারাম। হাদীস শরীফে এসেছে, যারা ছবি অংকন করে, কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে। সুতরাং মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো, ছবি অংকন করা থেকে বিরত থাকা। আর অন্য কেউ ছবি অংকন করলে তা দেখে খুশি হওয়াও হারাম। কারণ কোনো গুনাহের কাজে সমর্থন বা খুশি প্রকাশ করলে তার ঈমানহারা হওয়ার প্রবল আশংকা থাকে।
এবার আমরা মূল মাসআলায় আসি
কার্টুন বিভিন্ন ধরণের হয়ে থাকে;
১. পূর্ববর্তী নবী রাসুলদের নিয়ে কার্টুন বানানো হয়। ওগুলো ঈমান বিধ্বংসী কার্টুন। সেখানে নবী রাসুলদের কার্টুন বানিয়ে তাদের অবমাননা করা হয় যা স্পষ্ট কুফরী।
২. বিভিন্ন প্রাণীর কার্টুন তৈরি করে দেখানো হয়। সেগুলো ছবির অন্তর্ভুক্ত হওয়ায় তা দেখে আনন্দ উপভোগ করা নিষেধ।
যেই ইমাম সাহেব নিয়মিত লোকসম্মুখে কার্টুন দেখে, তার পিছনে নামায পড়া মাকরুহ। তবে অন্য কোথাও জামাতের ব্যবস্থা না হলে তার পিছনে নামায পড়া যাবে। বরং জামাত তরক করার চেয়ে তার পিছনে নামায পড়া উত্তম। সাহাবায়ে কেরাম হাজ্জাজ বিন ইউসুফ যিনি বড় অত্যাচারী শাসক ছিলেন তার পিছনেও নামায পড়েছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১