কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হবে?
প্রশ্নঃ ৪২০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটি বিষয় সম্পর্কে জানতে চাই। আমার জানা মতে পুরুষের যৌন উত্তেজনা বেড়ে গিয়ে বীর্য বের হলে ফরজ গোসল করতে হয়। এছাড়াও ইচ্ছা বা অনিচ্ছায় হস্তমৈথুন করার ফলে বীর্য বের হলে ও ফরজ গোসল করতে হবে। এখন বিষয় হল মাঝে মধ্যে কল্পনার কারণে যৌন উত্তেজনা উঠে সামান্য বীর্য যা খুবই নগণ্য বের হয়ে গেলেও কি ফরজ গোসল করতে হবে। উল্লেখিত যে কোন ধরণের পর্ণ ভিডিও অথবা ইচ্ছাকৃত ভাবে হস্তমৈথুন না করে হঠাৎ করে বীর্য বের হয়ে গেল এমতাবস্থায় কি ফরজ গোসল আবশ্যক, বীর্যের পরিমাণ স্বাভাবিক এর চেয়ে খুবই কম। মাত্র এক ফোঁটা পরিমাণ এইরকম হলে কি গোসল করা জরুরি?
২৬ জুলাই, ২০২৪
মৌলভীবাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বীর্যের পরিমান যাই হোক, বীর্য স্খলিত হলেই গোসল করা ফরয। বীর্যের পরিমাণ মুখ্য নয়।
আর যদি কিছুই না বের হয়ে থাকে, তাহলে অযু বা গোসল কোনটিই আবশ্যক হবে না।
إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ
তথা পানি [বের হবার দ্বারা] পানি {শরীরে ঢালা তথা গোসল] আবশ্যক হয়। {সহীহ মুসলিম, হাদীস নং-৩৪৩}
عن على رضى الله عنه مرفوعا قال: انما الغسل من الماء الدافق (السنن الكبرى للبيهقى، كتاب الطهارة، باب وجوب الغسل بخروج المنى-1/282، رقم-811)
وفى رواية عنه: إذا فضخت الماء فاغتسل (سنن النسائى-1/23ـ رقم-193
وامعانى الموجبة للغسل إنزال المنى على وجه الدفق والشهوة (هداية-1/32
عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ»
‘আলী (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমার অধিক মযী বের হতো। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উযূ কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল।
[সহীহ বুখারী, হাদীস নং-২৬৯]
عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «هُوَ الْمَنِيُّ وَالْمَذْيُ وَالْوَدْيُ» فَأَمَّا الْمَذْيُ وَالْوَدْيُ فَإِنَّهُ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ , وَأَمَّا الْمَنِيُّ , فَفِيهِ الْغُسْلُ
ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, মনী, মজী, ওদী। এর মাঝে মজী এবং ওদী বের হলে গোপনাঙ্গ ধৌত করে ওজু করে নিতে হবে। আর মনী বের হলে গোসল করতে হবে।
[তাহাবী শরীফ, হাদীস নং-২৫৯]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১