খাস জমি বিক্রি করে হজে যাওয়া যাবে কি না?
প্রশ্নঃ ৪৮২৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রিজার্ভের জায়গা বিক্রি করে হজ করা যাবে কিনা একটু জানাবেন রিজার্ভ মানে হচ্ছে সেন্ট্রাল গভমেন্টের জায়গা দখল করে খাচ্ছে এই জায়গায় বিক্রি করে হজ করা কি যাবে?
১০ ডিসেম্বর, ২০২৩
Tripura ৭৯৯১০২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সরকারী খাস জমি বিক্রি করা জায়েজ নাই। এই মর্মে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾
হে ইমানদারগণ ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না। তবে তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ। এবং নিজেদের হত্যা করো না।নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (সুরা নিসা ২৯)
হাদীস শরীফে আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى
সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মনোতুষ্টি ছাড়া তার মাল অন্য কারো জন্য হালাল নয়।-(আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২।)
প্রিয় দ্বীনি ভাই-বোন!
খাস জমি সরকারী সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতি ছাড়া তা ব্যবহার করা বা দখল করা জায়েজ নাই।
বিভিন্ন সূত্রে আমরা যদ্দুর জানতে পেরেছি তাহলো, খাস জমির বন্দোবস্ত বা ভোগদখলের অধিকার দেওয়া হয়েছে শুধুমাত্র ভূমিহীনদের। ভূমিহীন ছাড়া কেউ খাসজমি বন্দোবস্ত নিলেও তা বাতিল হিসেবে গণ্য হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত খাস জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করা, বিক্রি সকলের জন্য না জায়েজ হবে। এটি কেবল ভূমিহীনদের জন্য জায়েজ। কাজেই ওই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হজে যাওয়া জায়েজ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১