এক বা দুই তালাকে ইদ্দত শেষে নতুন বিবাহই যথেষ্ট, অন্যত্রে বিবাহের প্রয়োজন নেই
প্রশ্নঃ ৪৮৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীকে এক তালাক দেওয়ার পর তিন রিতুস্রাব অতিক্রান্ত হলে কি তালাক হয়ে যাবে? এই তালাকের পরে সে কি অন্য কাউকে বিবাহ করতে পারবে? যদি অন্য কাউকে বিবাহ না করে তবে কি তার পুর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে?
২৬ ফেব্রুয়ারী, ২০২১
হাটহাজারী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তালাক দেওয়ার শব্দচয়নের ক্ষেত্রে দু ধরনের শব্দ প্রয়োগ করা হয়।
১. সুস্পষ্ট শব্দ প্রয়োগে "তালাক রজঈ"
২. ইঙ্গিত মূলক শব্দ ব্যবহারে "তালাক বায়িন"
* সুস্পষ্ট শব্দে এক বা দুই তালাক দিলে শরীয়তের ভাষায় সেই তালাককে "রজঈ" বলে। অর্থাৎ যে তালাকের পর স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ থাকে। এই তালাকের পর স্ত্রীর তিন ঋতুস্রাব অতিবাহিত হওয়ার পূর্বে যেকোনো সময় ইচ্ছে করলে স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারে। ফেরত নেওয়ার সুরত হল, স্বামী-স্ত্রীর সম্পর্ক করে নেওয়া। অথবা স্বামী মৌখিকভাবে বলা আমি তোমাকে ফেরত নিলাম। এতে নতুন বিবাহ অথবা পুনরায় মোহর প্রধান করার কোন বাড়তি ঝামেলা নেই।
* যদি স্ত্রীকে ফেরত নেয়ার পূর্বেই তিনটি হায়িয অতিবাহিত হয়ে যায়। তাহলে এই তালাক মজবুত হয়ে যায়। যাকে শরীয়তের ভাষায় "তালাক বায়িন" বলা হয়। এমতাবস্থায় এই স্ত্রীকে মৌখিকভাবে ফেরত আনার সুযোগ নেই। এই সময়ে স্ত্রী ইচ্ছা করলে অন্যত্র বিবাহ করতে পারবে।
* পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ হতে হলে নতুন মোহর ধার্য করে নতুনভাবে বিবাহ করতে হবে।
* এ ক্ষেত্রে যদি তালাকের সংখ্যা ৩-এর কম (১ বা ২) হয়, তবে ইদ্দত অর্থাৎ তিন ঋতুস্রাব অতিবাহিত হওয়ার পড়ে স্ত্রীকে অন্য কোথাও বিবাহ (হালালা) দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা নতুন মোহর ধার্য করে সরাসরি নিজেদের সম্মতিতে আবার নতুনভাবে বিয়ে করতে পারবেন।
* স্বামী যদি আগে ১ তালাক দিয়ে থাকেন, তবে নতুন বিয়ের পড়ে তিনি মাত্র ২ তালাকের মালিক থাকবেন। আর যদি আগে ২ তালাক দিয়ে থাকেন, তবে এখন তিনি মাত্র ১ তালাকের মালিক থাকবেন।
* ভবিষ্যতে কখনো সেই অবশিষ্ট তালাক দিয়ে দিলে সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যাবে। তখন আর শুধু নতুন বিবাহ করলে যথেষ্ট হবে না। বরং এই স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ বন্ধ হয়ে গেছে। স্ত্রী তিন তালাকের ইদ্দত শেষ করার পর অন্যত্র বিবাহ করে নিলে, দ্বিতীয় স্বামীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়ার পর ঐ স্বামী তালাক দিলে অথবা মারা গেলে তার ইদ্দত শেষ হওয়ার পর ইচ্ছে করলে পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় নতুন মোহর ধার্য করে বিবাহ করতে পারবে। এ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই।
(البقرہ : ٢٣٠)
فَاِنۡ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰى تَنۡكِحَ زَوۡجًا غَيۡرَهٗ ؕ فَاِنۡ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ اَنۡ يَّتَرَاجَعَآ اِنۡ ظَنَّآ اَنۡ يُّقِيۡمَا حُدُوۡدَ اللّٰهِؕ وَتِلۡكَ حُدُوۡدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوۡمٍ يَّعۡلَمُوۡنَ
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 397):
"(هي استدامة الملك القائم) بلا عوض ما دامت (في العدة) ... (بنحو) متعلق باستدامة (رجعتك) ورددتك ومسكتك بلا نية لأنه صريح (و) بالفعل مع الكراهة (بكل ما يوجب حرمة المصاهرة) كمس.
(قوله: بنحو راجعتك) الأولى أن يقول بالقول نحو راجعتك ليعطف عليه قوله الآتي وبالفعل ط، وهذا بيان لركنها وهو قول، أو فعل... (قوله: مع الكراهة) الظاهر أنها تنزيه كما يشير إليه كلام البحر في شرح قوله والطلاق الرجعي لا يحرم الوطء رملي، ويؤيده قوله في الفتح - عند الكلام على قول الشافعي بحرمة الوطء -: إنه عندنا يحل لقيام ملك النكاح من كل وجه، وإنما يزول عند انقضاء العدة فيكون الحل قائماً قبل انقضائها. اهـ. ... (قوله: كمس) أي بشهوة، كما في المنح".
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 409):
"(وينكح مبانته بما دون الثلاث في العدة وبعدها بالإجماع) ومنع غيره فيها لاشتباه النسب".
الفتاوى الهندية (1/ 470):
و"طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها في عدتها رضيت بذلك أو لم ترض كذا في الهداية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১