বিতির নামাজের উত্তম সময়
প্রশ্নঃ ৪৮৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা সাধারণত বেতের নামাজ ইশার নামাজের পরে পড়ি। যদি তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে বেতের নামাজ কখন পড়বো।
২০ নভেম্বর, ২০২৩
গাজীপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিতির নামায তাহাজ্জুদ এর পরে পড়া ফজিলতপূর্ণ ও উত্তম। সন্দেহ নেই। কিন্তু বিতর নামায যেহেতু ওয়াজিব নামায। কোন কারণে তাহাজ্জুদের সময় ঘুম না ভাংলে এই ওয়াজিব ছুটে যাবে এবং শুরু রাত্রে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও ভোররাত্রে এ নামায কাযা হয়ে গেলে আফসোসের অন্ত থাকবে না। বিধায় ইশার নামাযের পর বিতির পড়তে কোন অসুবিধা নেই।
এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে ঘুমানোর পূর্বে বিতির পড়ার জন্য গুরুত্বের সঙ্গে উপদেশ দিয়েছেন।
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ قَالَ حَدَّثَنِي أَبُو عُثْمَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْ الضُّحَى وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ
আবূ হুরাইরাহ্ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত :
তিনি বলেন, আমার বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু’রাক’আত সলাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।
সহিহ বুখারী, হাদিস নং ১৯৮১
অতএব নিজের উপর প্রবল আস্থা না থাকলে ঘুমানোর পূর্বে বিতির পড়ে নেওয়া উত্তম।
অবশ্য ভোররাত্রে তাহাজ্জুদের জন্য উঠতে পারলে তাহাজ্জুদ পড়ে বিতির পুনরায় পড়তে হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১